1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
নাগরিক ভূমিসেবা কেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু - আদালত বার্তা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজনীতি কি ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে? ঢাকার জনঘনত্ব কমাতে এখনই দরকার সমন্বিত বিকেন্দ্রীকরণ কৌশল। একবার এফআইআর হয়ে গেলে সেটি আর প্রত্যাহার করা যায় না: হাইকোর্ট ক্ষতিপূরণ নয়, অধিকার প্রতিষ্ঠাই মুখ্য: সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর প্রাসঙ্গিকতা মিথ্যা মামলা গুলিবিদ্ধ হওয়ার ভুয়া দাবি, জীবিত মানুষকেও দেখানো হয় মৃত জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনার অন্তত ১৪টি ভুয়া মামলার সন্ধান পেয়েছে পিবিআই সিটি করপোরেশন: সংবিধানসম্মত পরিচালনা নিয়ে প্রশ্ন দেড় বছরে ১৫ বিচারপতির বিদায়, অন্যদের জন্য ‘সতর্কবার্তা সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জা’মিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। শাহবাগে এক নারীর একক প্রতিবাদ: “ঢাকা বাঁচাতে হকার উচ্ছেদ জরুরি”—বিতর্কের কেন্দ্রে নতুন প্রশ্ন আইন অঙ্গনে টিকে থাকার লড়াই: একজন দক্ষ আইনজীবীর করণীয়

নাগরিক ভূমিসেবা কেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৯৪ বার পড়া হয়েছে

নাগরিক ভূমিসেবা কেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু

ডেস্ক নিউজ আদালত বার্তা:২৬ ফেব্রুয়ারি২০২৩।

তেজগাঁওয়ের ভূমি ভবনে পরীক্ষামূলভাবে নাগরিক ভূমিসেবা কেন্দ্র (কাস্টমার সার্ভিস সেন্টার) চালু হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ খবর জানানো হয়।
এতে বলা হয়, ১৬১২২ এ কল করে ভূমি সেবা গ্রহণ করার সাথে সাথে নাগরিকগণ ইচ্ছে করলে নাগরিক ভূমিসেবা কেন্দ্রে সরাসরি এসে ভূমি সম্পর্কিত আইনি পরামর্শ এবং বিভিন্ন ধরণের ভূমিসেবা যেমন ই-নামজারি, ভূমি উন্নয়ন কর ইত্যাদি সেবা গ্রহণ করতে পারছেন। প্রাথমিকভাবে ৯ জন প্রতিনিধির মাধ্যমে এই সেবা দেওয়া হচ্ছে।
এছাড়াও অভিজ্ঞ ভূমি বিশেষজ্ঞ প্রযোজ্য ক্ষেত্রে গুরত্বপূর্ণ ভূমি পরামর্শ প্রদান করবেন।
হেল্পলাইন ১৬১২২ (বিদেশ থেকে +৮৮০ ৯৬১২৩ ১৬১২২) নম্বরে কল করে, কিংবা ভূমি মন্ত্রণালয়ের সার্ভিস পেজ ‘ভূমিসেবা ‘ ফেসবুক পেজে কমেন্ট কিংবা মেসেজ (বার্তা) প্রেরণ করে যেকোনো ধরণের ভূমিসেবা পেতে বা অভিযোগ জানাতে পারছেন দেশের যে কোন নাগরিক।
এবার পরীক্ষামূলভাবে নাগরিক ভূমিসেবা কেন্দ্র চালু হলো ভূমিসেবা কাস্টমার সার্ভিস সেন্টার ‘নাগরিক সেবা কেন্দ্র’। যারা সরাসরি এসে আইনি পরামর্শ এবং বিভিন্ন ধরণের ভূমিসেবা ই-নামজারি, ভূমি উন্নয়ন কর ও ভূমি সেবা গ্রহণ করতে ইচ্ছুক তাদের জন্য এই ‘নাগরিক সেবা কেন্দ্র।
তথ্যসূত্রঃ কেরানীগঞ্জ ভূমিসেবা মনিটরিং সেল

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট