মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
Title :
ছয় দশকে বদলে গেছে চারপাশ, রয়ে গেছে এরোপ্লেন মসজিদের ঐতিহ্য গ্রামীণ কল্যাণের কাছে ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ের নির্দেশ হাইকোর্টের কারাগারে বন্দি মায়ের সঙ্গে ৩০৩ শিশু: হাইকোর্টে প্রতিবেদন ​শিশুদের নিকটাত্মীয় বা সরকারি শিশু পরিবারে রাখার সুপারিশ প্রমাণ ছাড়া শুধু পলাতক থাকলেই সাজা নয়: হাইকোর্ট সন্ত্রাসবিরোধী ও সাইবার আইনের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে সত্যতা মেলেনি: স্পিকার আইনজীবীদের আটক নিয়ে উত্তাল সুপ্রিম কোর্ট চত্বর, প্রধান বিচারপতির হস্তক্ষেপে মিলল মুক্তি অসাম্প্রদায়িকতা ও মুক্তচিন্তার সংকোচন: রাষ্ট্র, সমাজ ও সংস্কৃতির গভীর সংকট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ মানবপাচার দমনে অগ্রগতির স্বীকৃতি, তবু টিয়ার-২ তালিকায় বাংলাদেশ

ঢাবি ক্যাম্পাসে নির্ধারিত ভাড়ায় চলবে রিকশা, চালকদের থাকবে পোশাক।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৪৮৪ বার পড়া হয়েছে

ঢাবি ক্যাম্পাসে নির্ধারিত ভাড়ায় চলবে রিকশা, চালকদের থাকবে পোশাক।

ডেস্ক নিউজ আদালত বার্তা :১৮ মে ২০২৩।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় রিকশাভাড়া নির্ধারণ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রিকশার ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া ক্যাম্পাসে রিকশাচালকদের থাকবে নির্ধারিত পোশাক।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও ছাত্রলীগের নেতা-কর্মীরা নির্ধারিত ভাড়ার প্রস্তাব নিয়ে প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমানের অফিসে যান। এরপর যাচাই-বাছাই করে ছাত্রলীগের প্রস্তাবকে সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করেন প্রক্টর।
রিকশা ভাড়ার চার্টে দেখা যায়—বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে ভাড়া সর্বনিম্ন ১৫ টাকা ও সর্বোচ্চ ৫৫ টাকা নির্ধারণ হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে অধ্যাপক ড. মাকসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘করোনার আগে থেকে রিকশাভাড়া নির্ধারণ নিয়ে আমাদের সিদ্ধান্ত ছিল। কিন্তু বৈশ্বিক মহামারির কারণে সেটি কার্যকর করা হয়নি। এখন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে দাবি আসছে। সে হিসেবে আমরা সেটি বিবেচনায় নিয়েছি। আশা করি, শিক্ষার্থীরা এতে লাভবান হবে। পাশাপাশি পুরো বিশ্ববিদ্যালয় পরিবার লাভবান হবে। প্রাথমিকভাবে আমরা নির্দিষ্টসংখ্যক রিকশাওয়ালার মাধ্যমে বিষয়টি শুরু করেছি, পরিসর আরও বড় হতে পারে।’
ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত বলেন  ‘শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে কাজ করা ছাত্রলীগের দায়িত্ব। সে হিসেবে শিক্ষার্থীরা অভিযোগ করে, তারা রিকশাভাড়া নিয়ে ভোগান্তির শিকার হয়। ডাকসুতে ছাত্রলীগের প্যানেল থেকে আমরা বিষয়টি নিয়ে কাজ করেছি, এখন আবার আজকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে দাবি নিয়ে গেলে তিনি আমাদের দাবির প্রতি ইতিবাচক সম্মতি জানান এবং বিষয়টি কার্যকর করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। আমরা রিকশাচালকদের সঙ্গে কথা বলেছি, তাঁরাও আমাদের ডাকে সাড়া দিয়েছেন। প্রক্টর অফিসে প্রায় ৫০ জন রিকশাচালক উপস্থিত ছিলেন।’

‘১০০ জন রিকশাচালকের জন্য নির্দিষ্ট ড্রেস কোডের ব্যবস্থা করা হয়েছে এবং নির্ধারিত ভাড়ার চার্টও বিভিন্ন পয়েন্টে টাঙিয়ে দেওয়া হবে। আশা করি শিক্ষার্থীরা সুফল ভোগ করবে’, যোগ করেন ছাত্রলীগ নেতা সৈকত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট