1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে উত্তরার রেস্টুরেন্টের আগুন, উদ্ধার ৭ - আদালত বার্তা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আইনজীবীদের প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি কি ন্যায়বিচারের পথে নতুন বাধা? বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের প্রত্যাশা শূন্যরেখায় মানুষ: পরিচয়হীনতার নির্মম বাস্তবতা ছিনতাইয়ের আতঙ্কে রাজধানী: বাড়ছে অপরাধ, ঝুঁকিতে নগরজীবন সিভিল জজ নিয়োগে ৫ বছরের ওকালতির অভিজ্ঞতা বাধ্যতামূলক করার দাবি জুডিসিয়াল সার্ভিস কমিশনে রাজশাহী বারের আবেদন কাজী নিয়োগে ৩ সদস্যের প্যানেল থেকে সিদ্ধান্তে গড়িমসি বেআইনি—হাইকোর্টের পর্যবেক্ষণ আবেগ নয়, আইনের পথে: মামলা করার আগে পরামর্শ নেওয়ার গুরুত্ব বাড়ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘চীন-বাংলাদেশ ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন’ উদ্বোধন: সমুদ্র গবেষণায় নতুন দিগন্ত বিয়ে করে অপরাধ করেননি নাসির-তামিমা: খালাসের রায়, আপিলের ঘোষণা বাদীপক্ষের।

৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে উত্তরার রেস্টুরেন্টের আগুন, উদ্ধার ৭

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে উত্তরার রেস্টুরেন্টের আগুন, উদ্ধার ৭

নিউজ ডেস্ক আদালত বার্তা : ২০ ডিসেম্বর ২০২৪
রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে একটি রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সর্বশেষ খবর পেতে ঢাকাপ্রকাশ এর গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ।
শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ০২মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে ১০টা ৩৮ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, আগুন লাগার পর ভবনে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। ফলে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের।

এ ছাড়াও আগুনের ঘটনায় রেস্টুরেন্টটির ভবনের উপরে আটকে পড়া সাতজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ছয়জন একটি বিউটি পার্লারের কর্মী।

ফায়ার সার্ভিস জানায়, লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ পাওয়ার পর সকাল ১০টা ৪৪ মিনিটে পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন বলেন, সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আমাদের আটটি ইউনিট যায়। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট