1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
সুপ্রিম কোর্টের সামনে ২ বিচারপতিকে গুলি করে হত্যা - আদালত বার্তা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
২৩ জুনকে ঘিরে নাশকতার আশঙ্কা: ধর্মীয় ইস্যু ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত—গোয়েন্দা সূত্র রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী তথ্যমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে গাঢ় নীল-খাকি পোশাকে ফিরছে পুলিশ, মহানগরে থাকছে লাইট অলিভ শার্ট ২৩ জুন ঘিরে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ। একুশ শতকের দক্ষতা অর্জন: আধুনিক সমাজে সফলতার চাবিকাঠি। লিখিত বার পরীক্ষায় সাফল্যের কৌশল আইনজীবী হতে চাইলে প্রস্তুতিতে আনুন কৌশলগত পরিবর্তন বাংলাদেশের আইন পেশার ভবিষ্যৎ: আদালতের বারান্দা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রযুক্তি, প্রতিযোগিতা ও পরিবর্তনের নতুন বাস্তবতায় বাংলাদেশের আইন পেশা কি নতুন রূপ নিচ্ছে? শিশু রামিসা হত্যা: ফাঁসির ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট রক্তাক্ত মানুষ, নির্লিপ্ত সমাজ: কমলাপুরের ঘটনা মানবতার সংকটের আরেক নির্মম উদাহরণ ঢাকার ইতিহাসে নতুন দিগন্ত: নাজিমুদ্দিন রোডের খননে মিলল ৬০০ বছরের প্রাচীন দুর্গ, ইঙ্গিত আড়াই হাজার বছরের পুরোনো জনপদের

সুপ্রিম কোর্টের সামনে ২ বিচারপতিকে গুলি করে হত্যা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৪৪৭ বার পড়া হয়েছে

সুপ্রিম কোর্টের সামনে ২ বিচারপতিকে গুলি করে হত্যা
নিউজ ডেস্ক আদালত বার্তা : জানুয়ারি ১৮, ২০২৫
সুপ্রিম কোর্টের সামনে ২ বিচারপতিকে গুলি করে হত্যা
বিচারপতি হুজ্জাত আল-ইসলাম রেজিনি ও হোজ্জাত আল-ইসলাম মুসলিমিন মোগিশেহ। 

ইরানের সুপ্রিম কোর্টের (সর্বোচ্চ আদালত) সামনে বন্দুকধারীর গুলিতে ২ প্রবীণ বিচারপতি নিহত ও আরও দুইজন আহত হয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) স্থানীয় সময় সকালে তেহরানে সুপ্রিম কোর্টের সামনের ব্যস্ত এলাকায় এ ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনা।

নিহতরা হলেন, বিচারপতি হুজ্জাত আল-ইসলাম রেজিনি এবং বিচারপতি হুজ্জাত আল-ইসলাম মুসলিমিন মোগিশেহ। উভয়েই তেহরানের বিভিন্ন বিচারিক শাখার দায়িত্বে ছিলেন।

এদিকে এক বিবৃতিতে এই হামলাকে ‘পরিকল্পিত হামলা’ হিসেবে বর্ণনা করেছে ইরানের বিচার বিভাগের মিডিয়া সেন্টার। বিবৃতিতে নিহত বিচারপতি দ্বয়ের ‘জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধীদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া বিপ্লবী বিচারক’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিচার বিভাগের মিডিয়া সেন্টার থেকে জানানো হয়, নিহত ২ বিচারপতি রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এ হামলাকে বিচার বিভাগীয় সিস্টেমের ওপর আঘাত হিসেবে দেখা হচ্ছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারীর কোনো মামলার বিচার এই দুই বিচারপতির আদালতে ছিল না এবং তিনি তাদের শাখার কোনো মক্কেলও ছিলেন না।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হামলার পরপরই বন্দুকধারী নিজেকে গুলি করে আত্মহত্যা করেন।

এদিকে এ হামলার ঘটনায় আরও একজন বিচারক এবং একজন দেহরক্ষী আহত হয়েছেন বলে মেহের নিউজের প্রতিবেদনে জানা গেছে। আহত বিচারক এবং তার দেহরক্ষীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট