শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার পাহাড়। নির্বাহী বিভাগে বিচারকদের প্রেষণ: বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও ন্যায়বিচারের পথে প্রধান অন্তরায় হোয়াইট হাউসে সিএনএন, এমএসনাউ ও পলিটিকো নিষিদ্ধ: ট্রাম্পের নিশানায় স্বাধীন সংবাদমাধ্যম ঢাকার ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ: জড়িতদের গ্রেফতারে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ১৫ দিনে একবার দেখা: অতিরিক্ত বন্দীতে লালমনিরহাট কারাগারে স্বজনদের চরম দুর্ভোগ হাইকোর্টের জামিনের পরও বন্দি মুক্তি না পাওয়ার অভিযোগ: চট্টগ্রাম জেল সুপারকে আদালতের শোকজ জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে: আইনমন্ত্রী শুনানিতে অসংলগ্ন কথা ও অস্বাভাবিক আচরণ: আইনজীবীর ‘ডোপ টেস্টের’ নির্দেশ আদালতের সুপ্রিম কোর্টের নির্দেশনা লঙ্ঘন করে বিচারকের ফেসবুক পোস্ট: সমালোচনা ও বিতর্ক আসামির কাঠগড়ায় আইনজীবী আবুল বাশার: নিজের মামলায় নিজেই লড়লেন, জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠালেন ম্যাজিস্ট্রেট।

পড়াশোনা কখনোই বন্ধ করবেন না।

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩৭৩ বার পড়া হয়েছে

পড়াশোনা কখনোই বন্ধ করবেন না।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক সম্পাদক আদালত বার্তাঃ৩১ আগষ্ট ২০২৫।

পড়াশোনা কখনোই বন্ধ করবেন না।
বয়স যতই বাড়ুক না কেন, পড়াশোনা বন্ধ করা উচিত নয়। আপনি হয়ত বৃদ্ধ হয়ে গেছেন, শরীরে কাঁপুনি আসে, রাতে ঘুম ভেঙে যায় বারবার, প্রিয় মানুষকে হারিয়ে একা হয়ে গেছেন, কিংবা চারপাশের পৃথিবীকে কঠিন ও নিরাশাজনক মনে হচ্ছে। তবুও একটি বিষয় আপনার হাতের মুঠোয় সবসময় থাকবে। সেটি হচ্ছে পড়া।

টিএইচ হোয়াইট তার The Once and Future King বইতে লিখেছিলেন “বিশ্বকে জানুন। পড়াশোনাই একমাত্র কাজ যা মনকে কখনো অবসন্ন করে না, একা করে দেয় না, নির্যাতিত করে না, ভয় সৃষ্টি করে না, কিংবা আফসোসে ভরিয়ে তোলে না।”

প্রখ্যাত প্রকৃতিবিদ এডওয়ার্ড উইলসন বলেছিলেন, “বড় প্রশ্নগুলো নিয়ে ভাবার মত আমি যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছি। কিন্তু বিস্তৃতভাবে পড়া ও চিন্তা করার পরেও বুঝলাম, আমরা আসলে এই প্রশ্নগুলোর উত্তর কত কম জানি! আমরা কে? কোথা থেকে এসেছি? কোথায় যাচ্ছি?”

শিল্পী এলসওয়ার্থ কেলি যিনি ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেন, তার উপলব্ধি ছিল “বয়স বাড়লে শারীরিক শক্তি কিছুটা হারাই বটে, কিন্তু তার বিনিময়ে আমরা জীবনের স্বচ্ছতা গভীরভাবে উপলব্ধি করতে পারি। প্রতিদিন নতুন কিছু দেখা যায়, নতুন অভিজ্ঞতা আসে, যেন নতুন চিত্রকর্মের মত।”

স্থপতি ফ্রাঙ্ক গেরি ৮৬ বছর বয়সে বলেছিলে “কিছু বিল্ডিং তৈরি হতে সাত বছরেরও বেশি সময় লাগে। সেজন্য জীবনে ধৈর্য রাখা জরুরী। আর সময়ের সাথে তাল মিলিয়ে চলাই আসল কৌশল। চোখ কান খোলা রাখুন, পড়ুন, চারপাশের পরিবর্তনগুলো জানুন, কৌতূহলী থাকুন। তাহলেই আপনি সবসময় আপনার সময়ে প্রাসঙ্গিক থাকবেন।”

মূল কথা হল শেখা ও পড়াশোনা কখনোই থামাবেন না। বয়স, দুঃখ কিংবা সীমাবদ্ধতা কোন কিছুই জ্ঞানের পথ রুদ্ধ করতে পারে না। কৌতূহল ধরে রাখুন, পড়তে থাকুন, শিখতে থাকুন। কারণ এটাই আপনাকে জীবিত, প্রাসঙ্গিক ও অনুপ্রাণিত রাখবে।।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট