মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
Title :
বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার? স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিয়োগ নিয়ে বিতর্ক: বঞ্চিত আইনজীবীদের বিক্ষোভ, স্বচ্ছতার দাবি কক্সবাজার পর্যন্ত বর্ধিত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ডেভেলপারের সঙ্গে ফ্ল্যাট ও জমি ক্রয়-বিক্রয় নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৩৮০ বার পড়া হয়েছে

ডেভেলপারের সঙ্গে ফ্ল্যাট ও জমি ক্রয়-বিক্রয় নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

নিউজ ডেস্ক আদালত বার্তাঃশুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

রিয়েল এস্টেট ডেভেলপারের থেকে সাফ কবলা দলিলমূলে বিক্রিত ও হস্তান্তরিত জমি বা ফ্ল্যাট পুনরায় বিক্রি কিংবা হস্তান্তরের ক্ষেত্রে ক্রেতাদের বিভিন্ন দুর্ভোগ লাঘবের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

শুক্রবার (১৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এর আগে, বুধবার (১২ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে জারি করা হয় এ প্রজ্ঞাপনটি।

প্রজ্ঞাপনে বলা হয়, রিয়েল এস্টেট ডেভেলপার কর্তৃক সাফ কবলা দলিলমূলে বিক্রিত ও হস্তান্তরিত ভূমি অথবা ফ্ল্যাট পরবর্তীতে পুনরায় বিক্রয় বা হস্তান্তরের সময় বিক্রয়, হস্তান্তর বা নামজারির অনুমোদনকালে ক্রেতা-বিক্রেতাদের হয়রানি ও দুর্ভোগ দূরীকরণে নিম্নরূপ সিদ্ধান্ত নিয়েছে সরকার—

রিয়েল এস্টেট ডেভেলপার কর্তৃক সাফ কবলা দলিলমূলে বিক্রিত ও হস্তান্তরিত ভূমি বা ফ্ল্যাট পরবর্তীতে পুনরায় বিক্রয় বা হস্তান্তরকালে বিক্রয়, হস্তান্তর বা নামজারির অনুমোদনের নামে ক্রেতাদের হয়রানি এবং তাদের কাছ থেকে অর্থ আদায় সম্পূর্ণ আইন বহির্ভূত। তাই কোনো ডেভেলপার ভূমি বা ফ্ল্যাটের পরবর্তী হস্তান্তরকালে বিক্রয় অনুমোদন প্রদান, নামজারি বা অন্য যেকোনো নামেই হোক না কেন, ক্রেতা-বিক্রেতার কাছ থেকে কোনো অর্থ আদায় করতে পারবে না।

এ ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা বিধিমালা, ২০১১ ছাড়াও প্রচলিত অন্যান্য আইন ও এ সংশ্লিষ্ট বিধি-বিধানের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট