শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Title :
ঢাকা বিমানবন্দরের লাগেজ হয়রানির অবসান? থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে জাপানি কনসোর্টিয়াম চীন–বাংলাদেশ রেল করিডোর প্রস্তাব: সম্ভাবনা, বাস্তবতা ও প্রভাব  ধামরাইয়ের ১২৬ বছরের ঐতিহ্য—বণিক বাড়ি, কাঁসা-পিতলের স্বর্ণযুগের জীবন্ত সাক্ষী আইন সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইনুর রায়ে কী বার্তা? ফাঁসি হলো না কেন—আইন, রাজনীতি ও বিচারিক যুক্তির বিশ্লেষণ খেলাপি ঋণ ব্যবস্থাপনায় নতুন দৃষ্টিভঙ্গি: মূল টাকা পরিশোধেই মিলবে দায়মুক্তির সুযোগ বাংলা কিউআর লেনদেনে নতুন নীতিমালা: এমডিআর সর্বনিম্ন ১% নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা কক্সবাজার সমুদ্র সৈকতে নতুন সাময়িক কার্ড ইস্যু বন্ধের নির্দেশ আদালত ‘ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি’—বিচারব্যবস্থা নিয়ে সাদ্দাম হোসেনের তীব্র সমালোচনা রহস্যময় ‘সাদা পতাকা’: নিরাপত্তা শঙ্কা ও অশান্তির ইঙ্গিত

বাংলাদেশের লক্ষ্মীপুরের নিলুফার ইয়াসমিনকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়  পিটিয়ে হত্যা করা হয়েছে।

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের লক্ষ্মীপুরের নিলুফার ইয়াসমিনকে যুক্তরাষ্ট্রের

ফ্লোরিডায়  পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৪ এপ্রিল ২০২৬ 

লক্ষ্মীপুর জেলার কুশাখালী ইউনিয়নের গোরারবাগ গ্রামের বাসিন্দা নিলুফার ইয়াসমিনকে (৪২) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে দেশটির স্থানীয় সময়ে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরের একটি কনভিনিয়েন্স স্টোরের সামনে নৃশংস হামলার শিকার হয়ে আহত হন তিনি। পরে স্থানীয় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রবাসীরা জানান, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৭টা ১৪ মিনিটে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও লি কাউন্টি ইএমএস। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয় তারা। কিন্তু সকাল ৭টা ২৭ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, হামলার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি প্রথমে একটি কালো গাড়ির কাচ ভাঙচুর করে। পরে দোকান থেকে বের হয়ে আসা ইয়াসমিনের ওপর অতর্কিত হামলা চালায়। প্রথম আঘাতেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারী তার মাথায় একাধিকবার আঘাত করে পালিয়ে যায়।

প্রবাসী সূত্র জানা গেছে, ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে। কে-৯ ইউনিট ও শেরিফের এভিয়েশন ইউনিট অংশ নেয় অভিযানে। নিরাপত্তার কারণে আশপাশের তিনটি স্কুল সাময়িকভাবে লকডাউন করা হয়। প্রথমদিকে হামলাকারী পালিয়ে গেলেও পরে তাকে শনাক্ত করে বিকেলে গ্রেপ্তার করা হয়।

প্রবাসী লক্ষ্মীপুরের বাসিন্দা শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া নিহতের ভাই কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিকও একই তথ্য জানান। ইয়াসমিনের এমন নির্মম মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews