বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Title :
ফ্রিল্যান্সিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিপ্লব: টিকে থাকতে ফ্রিল্যান্সারদের করণীয় কী? প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী নস্টালজিয়ার এক ঝলক: পুরান ঢাকায় যখন দাপিয়ে বেড়াত ঐতিহ্যবাহী ‘মুড়ির টিন’ কেন আন্দোলনে যাবো না?’— ১৪ বছরের ইমনের রক্তাক্ত পরিণতির কথা ট্রাইব্যুনালে জানালেন মা স্নেহের আঁচলে মহত্তম আত্মত্যাগ: মাইলস্টোন ট্র্যাজেডির তিন অমর শিক্ষিকা ও আমাদের বাস্তবতা বাধার পাহাড় পেরিয়েই সাফল্যের চূড়ায় পৌঁছাতে হয় সংগ্রাম, ব্যর্থতা ও প্রতিকূলতাই মানুষকে সাফল্যের প্রকৃত মূল্য শেখায় দেনমোহর আদায়ে বাধ্য করা হলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবেন আদালত: হাইকোর্ট কর ফাঁকি ধরতে এনবিআরের এআই প্রযুক্তি: কড়া নজরে বিলাসবহুল গাড়ির মালিকরা কক্সবাজার থেকে মিয়ানমার হয়ে সরাসরি চীন: বাংলাদেশের সামনে ভূ-অর্থনীতির নতুন দিগন্ত বৈধ ভিসা থাকলেই প্রবেশের অধিকার নিশ্চিত নয়: দিল্লি হাইকোর্ট

ভিসার মেয়াদ শেষ হলে শিক্ষার্থীদের দেশে ফিরতে হবে: আলবার্টার প্রিমিয়ার

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক
ভিসার মেয়াদ শেষ হলে শিক্ষার্থীদের দেশে ফিরতে হবে: আলবার্টার প্রিমিয়ার
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৬ আগস্ট ২০২৬
কানাডায় পড়াশোনার জন্য দেয়া স্টুডেন্ট ভিসা একটি অস্থায়ী অনুমতি। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর কোনও আন্তর্জাতিক শিক্ষার্থীর স্থায়ীভাবে বসবাসের অনুমতি না থাকলে তাকে নিজ দেশে ফিরে যেতে হবে। এমনটাই জানিয়েছেন উত্তর আমেরিকার এই দেশটির আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট (পিজিডব্লিউপি) পেতে নানা সমস্যার অভিযোগে আন্দোলনের মধ্যে তিনি এ মন্তব্য করেন। এসব আন্দোলনে ভারতসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
সম্প্রতি এক্সে দেয়া এক পোস্টে স্মিথ বলেন, কানাডায় পড়াশোনার জন্য স্টুডেন্ট ভিসা সবসময়ই অস্থায়ী নথি হিসেবে বিবেচিত হয়ে আসছে। পড়াশোনা শেষে আন্তর্জাতিক শিক্ষার্থীরা অর্জিত শিক্ষা ও দক্ষতা কাজে লাগিয়ে নিজ দেশে ফিরে যেতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।
পোর্টাজ কলেজের একদল শিক্ষার্থী পড়াশোনা শেষ করার পর পিজিডব্লিউপি পেতে সমস্যার অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে স্মিথ বলেন, কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কানাডায় স্থায়ী হওয়ার সুযোগ নিয়ে অতিরঞ্জিত বা বিভ্রান্তিকর তথ্য দেয়া হয়ে থাকতে পারে।
তিনি বলেন, কিছু অসাধু ব্যক্তি আন্তর্জাতিক শিক্ষার্থীদের সুযোগ নিয়ে ডিপ্লোমা প্রদানকারী বিভিন্ন প্রোগ্রাম পরিচালনা করেছেন। তবে পোর্টাজ কলেজকে ‘ডিপ্লোমা মিল’ হিসেবে আখ্যায়িত করার বিষয়টি প্রত্যাখ্যান করেন তিনি।
স্মিথ আরও বলেন, কানাডার অভিবাসন ব্যবস্থায় স্পষ্ট ও নির্দিষ্ট নিয়ম থাকা জরুরি। আন্তর্জাতিক শিক্ষার্থীদেরও বুঝতে হবে, কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই স্বয়ংক্রিয়ভাবে কাজের অনুমতি বা স্থায়ী বসবাসের সুযোগ নিশ্চিত হয় না।
কানাডার অভিবাসন কর্তৃপক্ষও শিক্ষার্থীদের ভর্তির আগে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান, কোর্সের যোগ্যতা এবং পড়াশোনা শেষে কাজের অনুমতির নিয়ম ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি স্থায়ী বসবাসের নিশ্চয়তা দেয়ার দাবি করা ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কেও সতর্ক থাকতে বলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট