শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Title :
জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে: আইনমন্ত্রী শুনানিতে অসংলগ্ন কথা ও অস্বাভাবিক আচরণ: আইনজীবীর ‘ডোপ টেস্টের’ নির্দেশ আদালতের সুপ্রিম কোর্টের নির্দেশনা লঙ্ঘন করে বিচারকের ফেসবুক পোস্ট: সমালোচনা ও বিতর্ক আসামির কাঠগড়ায় আইনজীবী আবুল বাশার: নিজের মামলায় নিজেই লড়লেন, জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠালেন ম্যাজিস্ট্রেট। আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইবে দুদক, সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউকে চিঠি আসামিদের অনুপস্থিতিতে বিচার ও তড়িঘড়ি রায়: ট্রাইব্যুনালের আদেশে সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ মির্জা আব্বাসের সময়োপযোগী সতর্কবার্তা: ‘আমলারা সবাই চোর’—এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্য কেন? আদালত অবমাননা’: সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে ট্রাইব্যুনালে তলব শৈশবের আয়নায় মানুষ অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে: আইনমন্ত্রী

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে: আইনমন্ত্রী

​নিজস্ব প্রতিবেদক, আদালত বার্তা, ঢাকা:১৮ সেপ্টেম্বর ২০২৬। 

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধনের সময় জামায়াতে ইসলামী তাদের নাম মুক্তিযোদ্ধার সংজ্ঞা থেকে বাদ দেওয়ার দাবি করেছিল বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, সংসদে আইনটি পাসের সময় জামায়াতে ইসলামী কোনো ‘না’ ভোট দেয়নি। আর এই ‘না’ ভোট না দেওয়ার মধ্য দিয়েই দলটি ১৯৭১ সালের ভূমিকা মেনে নিয়েছে বলে দাবি করেন তিনি।

​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর লেকশোর গ্র্যান্ডে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: এর ইতিহাস ও রাজনীতি’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের লেখা বইটি প্রকাশ করেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)। অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ দেশি-বিদেশি শিক্ষাবিদ, গবেষক, আইনজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

​প্রসঙ্গত, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ১৯৭১ সালের ভূমিকার জন্য দলটিকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিলেন; যা তার এই নতুন বইয়েও উঠে এসেছে। প্রকাশনা অনুষ্ঠানে এ প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, “২০১৬ সালে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ওই অবস্থান জামায়াত গ্রহণ করলে দলটির অনেক প্রশ্নের সমাধান হয়ে যেত।”

​বইটি প্রসঙ্গে মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, “ইসলামিক শাসন কায়েম করে চাপিয়ে দেবো, সেটা একটা ভ্রান্ত নীতি; বরং সমাজ থেকে ইসলামিক মূল্যবোধের আলোকে একটি রাষ্ট্র গঠিত ও পরিচালিত হোক— সেটাই প্রকৃত ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের সঠিক পথ। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বইয়ে বিষয়টি ঠিক এভাবেই এসেছে। আমি তার ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের চিন্তার সাথে দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু মূল্যবোধ ও রাষ্ট্রব্যবস্থার জায়গা থেকে আমার ধারণা, দিস ইজ দ্য প্রোস ফর জুরিস্ট।” তিনি আরও বলেন, “বইটি আমার কাছে সাহিত্য বা কেবল গবেষণাধর্মী মনে হয়নি, এটি একজন জীবন্ত মানুষের এনসাইক্লোপিডিয়ার মতো। রাজ্জাক সাহেব সমাজকে তার জীবন দিয়ে যেভাবে দেখেছেন, এই বইটা তারই রিফ্লেকশন।”

​অনুষ্ঠানে জামায়াত নেতাদের অনুপস্থিতির সমালোচনা করে তিনি বলেন, “সুপ্রিম কোর্ট অঙ্গনে পরিচিত জামায়াতের লিডারশিপে যারা আছেন, আমার প্রত্যাশা ছিল আজকের আলোচনায় তারা থাকবেন। কিন্তু তারা কেউ উপস্থিত হতে পারেননি। এটা তাদের দীনতা, ব্যর্থতা, সংকীর্ণতা ও সীমাবদ্ধতা। তারা উপস্থিত হয়ে বইয়ের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারতেন, কারণ এটাই গণতন্ত্র। আমরা সমালোচনা ধারণ করতে না পারলে সমাজ ব্যবস্থা নিয়ে এগিয়ে যেতে পারবো না।”

​আইনমন্ত্রী বলেন, “জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২২-এ মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায় ১৯৭১ সালে স্বাধীনতাকামী মানুষের বিরোধিতাকারী হিসেবে জামায়াতে ইসলামীর কথা উল্লেখ আছে। ২০২৬ সালে সংসদে আইনটি পাসের সময় বিশেষ কমিটিতে দলটি তাদের নাম বাদ দেওয়ার দাবি জানিয়েছিল। কিন্তু ঐতিহাসিক সত্য অস্বীকার করার উপায় নেই বিধায় আলোচনায় শুধু ‘তৎকালীন জামায়াতে ইসলামী’, ‘তৎকালীন মুসলিম লীগ’ ও ‘তৎকালীন নেজামে ইসলাম’ লেখা হয়।” তিনি উল্লেখ করেন, পরে সংসদে আইনটি পাসের সময় জামায়াতের কোনো সদস্য এতে ‘না’ ভোট দেননি।

​মন্ত্রী যোগ করেন, “২০১৬ সালে ব্যারিস্টার রাজ্জাক যে রাজনৈতিক দর্শন অনুসরণ করে স্টেটমেন্ট ড্রাফট করেছিলেন, সেখানে একাত্তরে জামায়াতের ভূমিকাকে জাতির সামনে আনার চেষ্টা ছিল। পার্লামেন্টারি প্রসেসে অংশগ্রহণ করে ‘না’ ভোট না দেওয়ার মধ্য দিয়ে জামায়াত পরোক্ষভাবে একাত্তরের সেই ভূমিকাকে মেনে নিলো। এখানেই রাজ্জাক সাহেবের দূরদর্শিতা প্রকাশ পায়।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট