রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
Title :
বিচার প্রশাসনে ধীরগতি: মামলার পাহাড়, বিচারক সংকট, শূন্য পদ পূরণে স্থবিরতা সম্পত্তি দানে দাতার আজীবন ভোগাধিকার নিশ্চিতে সংসদে নতুন বিল উত্থাপন এআই দিয়ে রায় লেখা অনুচিত—প্রধান বিচারপতির সতর্কবার্তা বিচারকের বিবেক, স্বাধীন বিচারিক মনন ও আইনের শাসন রক্ষায় প্রযুক্তির সীমারেখা জরুরি ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট সাবধান! আপনার মোবাইলে এই ৩১টি লোন অ্যাপ নেই তো? অবৈধ ঋণ কার্যক্রম নিয়ে বাংলাদেশ ব্যাংকের জরুরি সতর্কবার্তা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে শিগগিরই, বছরে সাশ্রয় হবে ১০০ কোটি ডলার কণ্ঠশীলন-এর নতুন কার্যকরী পর্ষদ গঠিত: সভাপতি সোহেল, সম্পাদক নুরুজ্জামান সাভার থেকে এয়ারপোর্ট মাত্র ১০ মিনিটে! স্মার্ট বাংলাদেশের নতুন মাইলফলক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে আর যাই হোক বিচারের রায় ঘোষণা করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। জনসমক্ষে খেলনা অস্ত্রে আতঙ্ক সৃষ্টি: বিনোদনের আড়ালে ভয়ংকর আইনি অপরাধ

অধস্তন আদালতের রায় ও আদেশের অনুলিপি অনলাইনে প্রকাশ করতে হবে

  • প্রকাশিত: রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৯৯৪ বার পড়া হয়েছে

অধস্তন আদালতের রায় ও আদেশের অনুলিপি অনলাইনে প্রকাশ করতে হবে
এডভোকেট মোহাম্মদ এনামুল হক, সম্পাদক আদালত বার্তাঃ২০ নভেম্বর ২০২২।

অধস্তন আদালতের রায় ও আদেশের অনুলিপি অনলাইনে প্রকাশ করার নির্দেশনা জারি করা হয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশে গত সাপ্তাহে এ নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

এতে দেশের সকল অধস্তন আদালতের রায় ও আদেশের অনুলিপি ওয়েবসাইটে প্রকাশের জন্য নির্ধারিত নির্দেশনা ও ব্যবহার বিধি অনুসরণ করতে বলা হয়েছে।


ব্যবহার বিধিতে উল্লেখিত ওয়েবসাইটে আদালতের আদেশ ও রায় প্রকাশের ক্ষেত্রে মামলার সকল পক্ষ অথবা মামলার কোনো ভিকটিম/ভুক্তভোগীর (নারী, শিশু বা অপরাধের শিকার ব্যক্তির) ব্যক্তিগত সুরক্ষা ও গোপনীয়তা রক্ষার্থে দেশের প্রচলিত আইন অনুযায়ী সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

এছাড়াও সুপ্রিম কোর্ট থেকে জারিক অরা ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অনুসরণীয় নির্দেশনা’ অনুসরণ করতে হবে। তবে ওয়েবসাইটে প্রকাশিত অধস্তন আদালতের রায় বা আদেশের অনুলিপি সইমোহরী/জাবেদা নকলের (certified copy) বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে না।
প্রসঙ্গত, প্রধান বিচারপতির অনুমোদনক্রমে দ্রুততম সময়ে, স্বল্প খরচে বিচার সেবা প্রদানের লক্ষ্যে (বিচার সংক্রান্ত) তথ্য প্রবাহ ও বিচার-প্রক্রিয়ায় সহজ অভিগম্যতা নিশ্চিতকরণসহ ‘টেকসই বিচার’ প্রতিষ্ঠার অভিপ্রায়ে একটি ওয়েবসাইট (http://decision.bdcourts.gov.bd) প্রস্তুত করা হয়েছে।

সুপ্রিম কোর্টের ওয়েব-ভিত্তিক এই উদ্ভাবনের মাধ্যমে অধস্তন আদালতের রায় ও আদেশের অনুলিপি অনলাইনে প্রকাশ করার ব্যবস্থা রয়েছে।

অধস্তন আদালতের আদেশ ও রায়ের অনুলিপি অনলাইনে প্রকাশিত হলে বিচারকার্যে ও বিচার সংশ্লিষ্ট সকলের স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়বদ্ধতা নিশ্চিতকরণের সাথে সাথে আদালতের রায় ও আদেশের আইনানুগ যৌক্তিকতা ও গ্রহণযোগ্যতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে।


বিশেষ করে এই উদ্যোগ বিচার সেবা প্রাপ্তিতে ব্যয় ও দুর্ভোগ হ্রাস করে দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় ন্যায়বিচারের সুফল দ্রুত পৌঁছে দিতে এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের টেকসই উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট