মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
Title :
খালাস পাওয়ার পরও ৮ বছর কারাগারে: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা বণ্টন মামলায় পৃথক স্বত্ব ঘোষণার মামলা ছাড়াই স্বত্বের প্রশ্ন নির্ধারণ করা যায়: হাইকোর্ট বিচার্য বিষয় বা Fact in Issue কী? মামলার সিদ্ধান্তের কেন্দ্রে যে প্রশ্ন সংবিধানে আসছে মৌলিক পরিবর্তন: জানুয়ারিতে বিল পাসের পর হবে গণভোট। আয়কর রিটার্নে তথ্য গোপন: কী বলছে আইন, কী হতে পারে শাস্তি? একাধিক মামলার সাজা একসঙ্গে চলবে না আদালতের নির্দেশ ছাড়া: হাইকোর্ট বিকাশ-রবি-বাংলালিংকসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন শাখাহীন ব্যাংকিংয়ের নতুন যুগের পথে বাংলাদেশ ‘র’ এজেন্ট সন্দেহে ভারতীয় নাগরিক রিমান্ডে: আইনি প্রক্রিয়া, কূটনৈতিক অধিকার এবং আইনি বিশ্লেষণ দেশে বিচারকের স্বল্পতা একটি সুপরিচিত বাস্তবতা: অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি আবদুল হামিদ রচিত আমার জীবননীতি আমার রাজনীতি।

  • প্রকাশিত: রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৭৫০ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি আবদুল হামিদ রচিত আমার জীবননীতি আমার রাজনীতি।

ডেস্ক নিউজ আদালত বার্তা:১২ মার্চ ২০২৩।

 

রাষ্ট্রপতি আবদুল হামিদ রচিত আমার জীবননীতি আমার রাজনীতি। তিনি তার রচিত গ্রন্থে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন তার জীবননীতি ও রাজনীতি। তিনি তার গ্রন্থে যেভাবে উপস্থাপন করেছেন  -জীবনের পড়ন্ত বিকেল পাড়ি দিচ্ছি। মাঝেমধ্যে পেছনে তাকালে হাজার স্মৃতি মনে জেগে ওঠে। বিস্ময়ে হতবাক হয়ে পড়ি। আবেগে বেসামাল হয়ে যাই। সেই কোন ভোরে জীবন-ভেলা নিয়ে সময়-সাগরে যাত্রা শুরু করেছিলাম ব্রিটিশ ভারত আমল থেকে। তারপর পাকিস্তান গেল। বাংলাদেশেরও কত কাল। একজীবনে কত দেখলাম । শৈশব থেকে বার্ধক্য। বিশাল পাড়ি-অযুত স্মৃতি, হাজারো ঘটনা। সুখে-দুঃখ, আনন্দ- বেদনায় সাজানো প্রত্যাশা ও প্রাপ্তিতে ভরা। দীর্ঘশ্বাস ও অশ্রুজলে সিক্ত। সেইসব হারানো দিনে হারিয়ে যাই হরহামেশাই। ভাবনা-বিলাসী হতে ভালোই লাগে। মাঝেমধ্যে মনে করি এসব অনুভূতিগুলোকে শব্দে সাজালে কেমন হয়? স্মৃতির মুক্তোর মালা একটা হতেও তো পারে। কিন্তু ভরসা পাই না। লেখালিখির চর্চা আমার মোটেই পোক্ত নয়। পরীক্ষার প্রয়োজন ছাড়া লেখালিখি খুব একটা করিনি। জীবনে বড়ো কোনো প্রেমপত্রও লিখিনি। অনেকে বলে প্রেমপত্র লিখলে নাকি লেখার দক্ষতা বাড়ে। তবে বলতে পারি, কথায় যে-কাউকে কাত করে ফেলা আমার দ্বারা সম্ভব। বক্তৃতায় ভাসানো, হাসানো, কাঁদানো, উত্তেজনা ও উন্মাদনা সৃষ্টির কাজ ভালোই পারি। আমি মজলিসি মেজাজের মানুষ। আসর গুলজার করতে পারি ষোলোআনা। কথাকে হাস্যরসের মসলা দিয়ে সরস করতে পারি। আবেগে উচ্ছল, বেদনায় বিহ্বল করতে পারি। তার এই বইটিতে তিনি সুন্দর করে উপস্থাপন করেছেন তার জীবননীতি ও রাজনীতি। তার রচিত বইটির নাম-

আমার জীবননীতি আমার রাজনীতি

মো: আবদুল হামিদ

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট