শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
Title :
মানবপাচার দমনে অগ্রগতির স্বীকৃতি, তবু টিয়ার-২ তালিকায় বাংলাদেশ জান্নাতুল তাজমীনের মৃত্যু কি আমাদের বিবেককে জাগাবে? ১৩ সেনা হত্যা: সাবেক মার্কিন মেজর নিদালের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে, করা হবে সরাসরি সম্প্রচার ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষর: ১৫ বছর এনসিটি পরিচালনার দায়িত্ব পেল আমিরাতের প্রতিষ্ঠান ফ্রিল্যান্সিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিপ্লব: টিকে থাকতে ফ্রিল্যান্সারদের করণীয় কী? প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী নস্টালজিয়ার এক ঝলক: পুরান ঢাকায় যখন দাপিয়ে বেড়াত ঐতিহ্যবাহী ‘মুড়ির টিন’ কেন আন্দোলনে যাবো না?’— ১৪ বছরের ইমনের রক্তাক্ত পরিণতির কথা ট্রাইব্যুনালে জানালেন মা স্নেহের আঁচলে মহত্তম আত্মত্যাগ: মাইলস্টোন ট্র্যাজেডির তিন অমর শিক্ষিকা ও আমাদের বাস্তবতা বাধার পাহাড় পেরিয়েই সাফল্যের চূড়ায় পৌঁছাতে হয় সংগ্রাম, ব্যর্থতা ও প্রতিকূলতাই মানুষকে সাফল্যের প্রকৃত মূল্য শেখায়

স্বার্থের জন্য যেকোন পদক্ষেপ নিতে দ্বিধা করবে না যুক্তরাষ্ট্র’ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল,

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৭৪৮ বার পড়া হয়েছে

‘স্বার্থের জন্য যেকোন পদক্ষেপ নিতে দ্বিধা করবে না যুক্তরাষ্ট্র’
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল,
নিউজ ডেস্ক আদালত বার্তা :২৩ জুন ২০২৩।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, যেসব বিষয় ও ক্ষেত্রসমূহে যুক্তরাষ্ট্রের স্বার্থ রয়েছে সেসব ক্ষেত্রে যুক্ত হতে ও পদক্ষেপ নিতে দ্বিধা করবে না ওয়াসিংটন।
বুধবার (২১ জুন) নিয়মিত ব্রিফিংকালে তিনি এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।
মার্কিন পররাষ্ট্র উপমুখপাত্র বলেন, ‘ভারত আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। একটি উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক এলাকা বজায় রাখতে ভারতীয় অংশীদারদের সঙ্গে যুক্তরাষ্ট্র সহযোগিতারভিত্তিতে কাজ করে। আমরা যৌথভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকবিলা করছি। বিশ্ব ও ইন্দোপ্যাসিফিক অঞ্চলের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আমরা ভারতীয় অংশীদারদের সঙ্গে কাজ করছি। এর মধ্যে দক্ষিণ এশিয়াও অন্তর্ভুক্ত রয়েছে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে রয়েছেন। তার যুক্তরাষ্ট্র সফরের আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের বৈঠক হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে প্যাটেল বলেন, ‘সেই বৈঠকে অজিত দোভাল বলেছেন, প্রতিবেশীদের ব্যাপারে অন্য দেশের এমন কোনো উদ্যোগ নেওয়া উচিত হবে না, যা তাদের জাতীয় স্বার্থে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাছাড়া শীর্ষস্থানীয় ভারতীয় দৈনিক তাকে উদ্ধৃত করে বলেছে, দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে ভারসাম্য ও স্থিতিশীলতা বিঘ্নিত করে, এমন কিছু করা যুক্তরাষ্ট্রের উচিত নয়। এই মন্তব্য করেন।’
অন্য এক প্রশ্নের জবাবে প্যাটেল বলেন, ‘২১ শতকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কগুলোর মধ্যে মার্কিন-ভারত অংশীদারত্ব অনত্যম। ভারতের সঙ্গে সম্পর্ক ক্রমেই গভীর হচ্ছে। গত কয়েক বছর ধরে সম্পর্ক জোরদারের পর দুই দেশের মধ্যে অংশীদ্বারত্ব অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো অবস্থানে রয়েছে।’
তিনি বলেন, ‘একটি উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক বজায় রাখার জন্য আমার সহযোগিতারভিত্তিতে কাজ করছি। আমরা যৌথভাবে বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলা করি। আমরা অন্যান্য সমমনা অংশীদারদের সঙ্গেও কাজ করছি। আমাদের দেশগুলো একটি উন্মুক্ত, সমৃদ্ধ, নিরাপদ, স্থিতিশীল ও স্থিতিস্থাপক বিশ্বের ভবিষ্যত গঠনে কাজ করবে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট