1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
৩৫ টাকা দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পাড়ি দিতে পারবেন যাত্রীরা - আদালত বার্তা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন ১৭৩ আইনজীবীর ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার একজন আইনজীবী হিসেবে কি ভাবে অল্প সময় ব্যারিস্টার হতে পারেন। তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর ধার্য হতে পারে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানি, ১৭৭টি নিষ্পত্তি। সৃজনশীল মানুষের সংগ্রাম: বাংলাদেশের প্রেক্ষাপট

৩৫ টাকা দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পাড়ি দিতে পারবেন যাত্রীরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৮ বার পড়া হয়েছে

৩৫ টাকা দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পাড়ি দিতে পারবেন যাত্রীরা

নিউজ ডেস্ক আদালত বার্তা :১৫ সেপ্টেম্বর, ২০২৩
এবার মাত্র ৩৫ টাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পাড়ি দিতে পারবেন বাসযাত্রীরা। আগামী সোমবার থেকে চার জোড়া বাস দিয়ে এই কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিআরটিসি। এই বাস রুট হবে খেজুরবাগান থেকে উত্তরার জসীমউদদীন।

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গণপরিবহণ চললে পথ পাড়ি দিতে যাত্রীদের সময় লাগবে কম।

কিন্তু অসুবিধা একটাই— মাঝপথে ওঠানামা করার সুযোগ নেই। যাত্রীদের সাড়া ও সার্বিক পরিস্থিতি দেখে গণপরিবহণের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেবে সংস্থাটি। বিআরটিসির এই উদ্যোগে প্রথম ধাপে যুক্ত হতে যাওয়া আটটি দ্বিতল বাসই সংস্থাটির ডিপোতে প্রস্তুত করা হয়েছে।
বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, এই রুটে (নিচ দিয়ে) আমাদের অনেক গাড়ি চলত।

এখন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তিনটা ডিপো থেকে ৮টি বাস চলবে। তবে একটি ডিপো থেকে নিয়ন্ত্রণ করা হবে।
আপাতত এক্সপ্রেসওয়ের দুই প্রান্ত থেকে ওঠানামা করতে পারবেন যাত্রীরা। উত্তরার জসীমউদদীন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও কাওলা থেকে দক্ষিণমুখী যাত্রীদের বাসে তুলবে বিআরটিসি। তার পরে এক টানেই ফার্মগেট।

অন্যদিকে উত্তরামুখী যাত্রীরা উঠতে পারবেন খেজুরবাগান গোলচত্বর, খামারবাড়ি কিংবা বিজয় সরণি থেকে। সে ক্ষেত্রে আগভাগে বাসে চেপে বসা যাত্রীদের কমপক্ষে দুটি ট্রাফিক সিগন্যাল পেরিয়ে উঠতে হবে এক্সপ্রেসওয়েতে।

বিআরটিএ নির্ধারিত ভাড়াই দিতে হবে যাত্রীদের। খেজুরবাগান থেকে বিমানবন্দর পর্যন্ত ১৫ কিলোমিটারের ভাড়া ৩৫ টাকা। আর জসীমউদদীন পর্যন্ত ১৭ কিলোমিটারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। কিলোমিটারপ্রতি ভাড়া দাঁড়াচ্ছে ২ টাকা ৪৫ পয়সা। ই-টিকিটিং ব্যবস্থা থাকায় বেশি ভাড়া নেওয়ার সুযোগও থাকছে না।

তাজুল ইসলাম আরও বলেন, আপাতত ভাড়ায় টোলটা যোগ হচ্ছে না। পরে সরকার কর্তৃক নির্ধারিত টোল যোগ করে যে ভাড়া হবে, সে ভাড়ায় আমরা গাড়ি চালাব। যেহেতু আমরা সরকারি সংস্থা, জনগণকে সেবা দেওয়াই উদ্দেশ্য, তাই এখন বাস চালু করা। বিআরটিসি কোনো জায়গায় লাভ করবে, কোনো জায়গায় লস করবে।

বিআরটিসির এ উদ্যোগ কম পরিসরে চালু হলেও এতে অফিসগামীদের কর্মঘণ্টা বাঁচবে। একসময় গাজীপুর থেকে নিয়মিত রুটের বাসগুলোকেও এক্সপ্রেসওয়ে দিয়ে চালানোর পরিকল্পনা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট