বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
Title :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট মুন্সীগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু কিশোরগঞ্জে জামান খুনের মামলায় খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের ঢাকার প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার ও ট্রাফিক বিভাগ। সাতাত্তর বছরে আওয়ামী লীগ: নিষেধাজ্ঞা, সংকট ও পুনর্গঠনের চ্যালেঞ্জ চট্টগ্রাম এডিটরস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ওসমান গনি মনসুর সংবর্ধিত হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে হতে হবে :এম এ মালেক  ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন ধামরাইয়ে পরিত্যক্ত ৩০০ কোটি টাকার ক্যানসার হাসপাতাল প্রকল্প: স্বপ্ন ভেঙে এখন ভুতুড়ে স্থাপনা বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির আপিল বিভাগের গুরুত্বপূর্ণ সিভিল মামলায় রাষ্ট্রপক্ষে সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম

ফোনে কেউ আড়ি পাতছে, বুঝবেন যেভাবে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৯ বার পড়া হয়েছে

ফোনে কেউ আড়ি পাতছে, বুঝবেন যেভাবে
এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা : ১১ জানুয়ারি ২০২৪
মোবাইল ফোনে আড়িপাতার কথা প্রায়ই শোনা যায়। অজান্তে আপনার ফোনেও হয়তো কেউ আড়ি পাতছে। এর মাধ্যমে আপনি কখন কার সঙ্গে কথা বলছেন, কী বলছেন তা অন্য কেউ শুনে ফেলতে পারে। ফোনে কেউ আড়ি পাতছে কি না, এটি কয়েক সেকেন্ড জেনে যেতে পারবেন। এর জন্য আপনাকে সেটিংসে কিছু পরিবর্তন আনতে হবে। তাহলে খুব সহজে জেনে যেতে পারবেন আপনার ফোনটি অন্য নম্বরে ফরোয়ার্ড করা হচ্ছে কি না।
কীভাবে বুঝবেন ফোনে কেউ আড়ি পাতছে
আপনার ফোনে আড়ি পাতার মাধ্যমে কল বা মেসেজ অন্যের হাতে যাচ্ছে কি না তা জানতে পাঁচটি নম্বর ডায়াল করতে হবে। আপনার মোবাইলের ফোন বুকে *#61# ডায়াল করতে হবে। এটিতে কল করলে আপনার সামনে সমস্ত তথ্য চলে আসবে। যদি কোনো পরিষেবা ফরোয়ার্ড করা হয়, তবে এর মানে হলো আপনার কল বা মেসেজ গোপনে অন্য কেউ শুনছে এবং দেখছে।

কল ফরওয়ার্ডিংয়ে কী হয়
কল ফরওয়ার্ডিংয়ের সময় আপনি যখন নেটওয়ার্ক জোনে থাকেন না বা ফোন রিসিভ করেন না, তখন আপনার কল অন্য নম্বরে ফরওয়ার্ড হয়ে যায়। এরপর যে ব্যক্তি এই কল রিসিভ করে সে আপনার ব্যক্তিগত কথোপকথন শুনতে পারে। একইভাবে কলের মতো মেসেজও অন্য নম্বরে ফরোয়ার্ড করা হয়। এক্ষেত্রে আপনার প্রথম কাজ হবে বন্ধ করে দেওয়া।
বন্ধ করবেন যেভাবে
যদি আপনার কোনো কল বা মেসেজ ফরোয়ার্ড করা হয় আর আপনি এটি বন্ধ করতে চান, তবে আপনাকে #002# নম্বর ডায়াল করতে হবে। এরপর একটি পপআপ আসবে যেখানে লেখা থাকবে আপনার সমস্ত ফরোয়ার্ড করা কল বা মেসেজ বন্ধ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews