বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Title :
অসময়ে উঁকি দিচ্ছে রূপসী কাঞ্চনজঙ্ঘা: পঞ্চগড়ে প্রকৃতিপ্রেমীদের উপচে পড়া ভিড় ঢাকার আদালতকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করতে হাইকোর্টে রিট। জরুরি প্রস্তুতিতে খাবার-পানি মজুদের হিড়িক: আসন্ন কোনো বিপর্যয়, নাকি বৈশ্বিক আত্মরক্ষার আগাম কৌশল শৃঙ্খল ভেঙে সাফল্যের শিখরে ব্যারিস্টার আঞ্জুমান আরা লিমার হার না মানা জীবনযুদ্ধ সাবেক বিমান বাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলা: রিমান্ডে দিশা আইনজীবী হলেই জনস্বার্থের দোহাই দিয়ে প্রশাসনিক সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা যায় না: হাইকোর্ট মিরপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, এলাকা রণক্ষেত্র শুধু নথিপত্র যাচাইয়ের অজুহাতে পুরোনো কর নির্ধারণ পুনরায় খোলার সুযোগ নেই: হাইকোর্ট ডিজিটালাইজেশন ও আইনজীবী কল্যাণে ঢাকা ট্যাক্সেস বার: ওকালতনামায় কিউআর কোড সংযোজন, চিকিৎসা সুবিধা ও স্থায়ী ঠিকানার স্বপ্নপূরণ পুলিশের ধাওয়ায় তুরাগে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ? দীপের বক্তব্যে নতুন তথ্য, পুরোপুরি আশ্বস্ত নয় পিবিআই

বিরোধী দলীয় নেতা ও উপনেতা নির্বাচন করে প্রজ্ঞাপন

  • প্রকাশিত: সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৬০৩ বার পড়া হয়েছে

বিরোধী দলীয় নেতা ও উপনেতা নির্বাচন করে প্রজ্ঞাপন

নিউজ ডেস্ক আদালত বার্তা : জানুয়ারি ২৮, ২০২৪
বিরোধী দলীয় নেতা ও উপনেতা নির্বাচন করে প্রজ্ঞাপন
সংসদ অধিবেশন। ফাইল ফটো
দ্বাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এছাড়া বিরোধী দলের উপনেতা করা হয়েছে চট্টগ্রাম-৫ আসন থেকে নির্বাচিত এমপি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে।
রোববার (২৮ জানুয়ারি) স্পিকারের আদেশক্রমে সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সংসদে সরকারি দলের বিরোধীতাকারী সর্বোচ্চসংখ্যক সদস্য নিয়ে গঠিত ক্ষেত্র মতো দল বা অধিসঙ্গের নেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে (২১ রংপুর-৩) জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২(১)(ট) অনুযায়ী বিরোধীদলের নেতা এবং ‘বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১’ মোতাবেক ২৮২ চট্টগ্রাম-৫ হতে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট