বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
Title :
মুন্সীগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু কিশোরগঞ্জে জামান খুনের মামলায় খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের ঢাকার প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার ও ট্রাফিক বিভাগ। সাতাত্তর বছরে আওয়ামী লীগ: নিষেধাজ্ঞা, সংকট ও পুনর্গঠনের চ্যালেঞ্জ চট্টগ্রাম এডিটরস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ওসমান গনি মনসুর সংবর্ধিত হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে হতে হবে :এম এ মালেক  ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন ধামরাইয়ে পরিত্যক্ত ৩০০ কোটি টাকার ক্যানসার হাসপাতাল প্রকল্প: স্বপ্ন ভেঙে এখন ভুতুড়ে স্থাপনা বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির আপিল বিভাগের গুরুত্বপূর্ণ সিভিল মামলায় রাষ্ট্রপক্ষে সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট  করায় কারাগারে সম্পাদক

৪৮টি সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ১৫৪৯ জন নারী।

  • প্রকাশিত: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৪৬ বার পড়া হয়েছে

৪৮টি সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ১৫৪৯ জন নারী।
এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তাঃফেব্রুয়ারি ৯, ২০২৪
দ্বাদশ জাতীয় সংসদের ৪৮টি সংরক্ষিত নারী আসনের বিপরীতে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হতে চান ১ হাজার ৫৪৯ জন নারী। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত।

আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের সাবেক নেত্রীরা এ তালিকায় এগিয়ে আছেন। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও চলচ্চিত্র জগতের অভিনেত্রীরাও আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন।

তিন দিনে ফরম সংগ্রহ করাদের মধ্যে আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের সাবেক নেত্রীসহ অন্যান্য সংগঠনের পদধারীরা রয়েছেন।

এছাড়া তালিকায় আছেন মন্ত্রী-এমপিদের স্ত্রী, আইনজীবী, অভিনেত্রী, এনজিও কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার নারীরা আছেন; আছেন তৃতীয় লিঙ্গের মানুষও। তারাও দলীয় মনোনয়নে এমপি হয়ে সংসদে যেতে চান।

এদিকে গত ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার শুরু হওয়া আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কেনাবেচা চলে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত। তিন দিনে ১ হাজার ৫৪৯ জন প্রার্থী দলীয় মনোনয়ন নিয়েছেন। প্রতিটি ফরমের মূল্য ৫০ হাজার টাকা হিসেবে দলটির মোট আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা। এবার ৫০টি সংরক্ষিত মহিলা আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ৪৮টি।

শেষ দিন গতকাল আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ২১৭টি। এতে দলটি আয় করেছে ১ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা। এর আগে দ্বিতীয় দিন বুধবার ৫২২টি ফরম বিক্রি করে দলটির আয় হয় ২ কোটি ৬১ লাখ টাকা। আর প্রথম দিন ফরম বিক্রি হয় ৮১০টি- যাতে আয় হয় ৪ কোটি ৫ লাখ টাকা।

গতকাল বিকালে ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলীয় মনোনয়ন ফরম নেয়ার বিষয়ে গণমাধ্যমকে জানান দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল

কাদের। এর আগে মঙ্গলবার মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করে তিনি বলেন, সংরক্ষিত আসনে মনোনয়ন দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে তাদেরই মূল্যায়ন করা হবে যারা ত্যাগী-যোগ্য এবং দলের জন্য কাজ করেছেন।

এদিকে মঙ্গলবার সংরক্ষিত ৫০টি নারী আসনের বণ্টন প্রশ্নে ইসি সচিব জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থীরা তাদের অংশের নারী প্রার্থী নেয়ার ক্ষমতা আওয়ামী লীগকে দিয়েছে।

জাতীয় পার্টি তাদের ১১টি আসনে এককভাবে নির্বাচন করবে। ফলে আইন অনুযায়ী, জাতীয় পার্টি পাবে দুটি আসন এবং আওয়ামী লীগ স্বতন্ত্র ও তাদের ১৪ দলীয় জোট পাবে ৪৮টি আসন। এই বিভাজন অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ও বাছাইসহ পরবর্তী কার্যক্রম নেয়া হবে।

সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন আগামী ১৪ মার্চ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার তারিখ আগামী ১৮ ফেব্রুয়ারি রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই করা হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। আপিল দায়ের ২২ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি ২৪ ফেব্রুয়ারি।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৭ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ হবে ১৪ মার্চ। ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। সংসদের ৩০০ আসনে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত এমপিরা সংরক্ষিত আসনের জন্য ভোট দেবেন। ইতোমধ্যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মনিরুজ্জামান এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews