শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
Title :
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের ছেলে হত্যা: আইফোন ছিনতাইয়ের জেরে খুনের সন্দেহ, আটক ৩ আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলেকে হত্যা: ‘আমার তো একটাই ছেলে, ওকে ছাড়া বাঁচব কীভাবে’ হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার পাহাড়। নির্বাহী বিভাগে বিচারকদের প্রেষণ: বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও ন্যায়বিচারের পথে প্রধান অন্তরায় হোয়াইট হাউসে সিএনএন, এমএসনাউ ও পলিটিকো নিষিদ্ধ: ট্রাম্পের নিশানায় স্বাধীন সংবাদমাধ্যম ঢাকার ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ: জড়িতদের গ্রেফতারে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ১৫ দিনে একবার দেখা: অতিরিক্ত বন্দীতে লালমনিরহাট কারাগারে স্বজনদের চরম দুর্ভোগ হাইকোর্টের জামিনের পরও বন্দি মুক্তি না পাওয়ার অভিযোগ: চট্টগ্রাম জেল সুপারকে আদালতের শোকজ জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে: আইনমন্ত্রী শুনানিতে অসংলগ্ন কথা ও অস্বাভাবিক আচরণ: আইনজীবীর ‘ডোপ টেস্টের’ নির্দেশ আদালতের

বৃহস্পতিবার থেকে ৩ দিন পাবনাসহ ৪ জেলায় গ্যাস থাকবে না

  • প্রকাশিত: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৫৮ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার থেকে ৩ দিন পাবনাসহ ৪ জেলায় গ্যাস থাকবে না
নিউজ ডেস্ক আদালত বার্তা : ফেব্রুয়ারি ১১, ২০২৪
বৃহস্পতিবার থেকে ৩ দিন পাবনাসহ ৪ জেলায় গ্যাস থাকবে না
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির গ্যাস সঞ্চালনা পাইপলাইনের সংস্কার কাজের জন্য বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে পরবর্তী তিন দিন পাবনাসহ ৪ জেলায় গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড পাবনা আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক (রুটিন দায়িত্ব) প্রকৌশলী রুবেল হাসান স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়।

ওই পত্রে বলা হয়, সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সাসেক সড়কসংযোগ প্রকল্প ১১ এর চাহিদা অনুযায়ী সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেইঞ্জ এলাকায় অবস্থিত জিটিসিএল এর ৩০ ইঞ্চি ব্যাসের গ্যাস সঞ্চালনা পাইপলাইনের ১ দশমিক ৩২ কিলোমিটার অংশ প্রতিস্থাপন কাজের টাই-ইন/হুক আপের জন্য ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১৮ ফেব্রুয়ারি সকাল ৮ পর্যন্ত পাবনা গ্যাস নেটওয়ার্কে গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে। যে কারণে পাবনা জেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

প্রকৌশলী রুবেল হাসান আরও জানান, পাবনার পাশাপাশি রাজশাহী, বগুড়া ও সিরাজগঞ্জ জেলাতেও ওই তিনদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট