রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
Title :
চীনা দূতাবাসে হামলার হুমকি: কূটনৈতিক নিরাপত্তায় বাড়তি সতর্কতা, তৎপর গোয়েন্দারা যানজট নিয়ন্ত্রণে ড্রোন সার্ভিলেন্স, এআই ক্যামেরার পর ঢাকার ট্রাফিকে নতুন প্রযুক্তি গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস স্মার্টফোন, AI ও আইনজীবীর নতুন Drafting Assistant Junior Lawyer-এর Drafting দক্ষতায় আসছে নতুন পরিবর্তন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন, মধ্যরাতে প্রজ্ঞাপন মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েশন: প্রশিক্ষণ, দক্ষতা ও বাস্তব কাজের পূর্ণাঙ্গ রোডম্যাপ। বিশেষ প্রতিবেদন নিট এফডিআই ৩৯.৩৬% বাড়লেও নতুন বিনিয়োগে ভাটা পরিসংখ্যানের আড়ালে কি আস্থার সংকট? স্থানীয় সরকার নির্বাচন: সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবেদন চাইলেন সিইসি সীমান্ত নিরাপত্তায় সক্ষমতা বাড়াচ্ছে সরকার চিকেনস নেকে’ চতুর্থ রেললাইনের অনুমোদন ভারতের

বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

  • প্রকাশিত: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯০ বার পড়া হয়েছে

বিশ্ব নেতাদের সঙ্গে
প্রধানমন্ত্রীর বৈঠক
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৭ ফেব্রুয়ারি ২০২৪। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) ২০২৪ এর সাইডলাইনে ডেনমার্ক এবং কাতারের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে সাথে বৈঠক করেছেন।
মিউনিখের হোটেল বেইরিশার হফ-এ সম্মেলন স্থলে শেখ হাসিনা ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল রহমান আল-থানির সাথে বৈঠক করেন।
কনফারেন্স ভেন্যুতে, তিনি মেটা গ্লোবাল অ্যাফেয়ার্স-এর প্রেসিডেন্ট এবং যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী স্যার নিক ক্লেগ এবং বিশ^ব্যাংকের ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড পার্টনারশিপের সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ, বিশ^ স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস আধানম ঘেব্রেইসাসের সঙ্গেও বৈঠক করেন।
এর আগে সকালে, উইমেন পলিটিক্যাল লিডারস (ডব্লিউপিএল) এর সভাপতি সিলভানা কোচ-মেহরিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে তারা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।
মিউনিখ নিরাপত্তা সম্মেলন ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে অনুষ্ঠিত হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট