বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
Title :
স্নেহের আঁচলে মহত্তম আত্মত্যাগ: মাইলস্টোন ট্র্যাজেডির তিন অমর শিক্ষিকা ও আমাদের বাস্তবতা বাধার পাহাড় পেরিয়েই সাফল্যের চূড়ায় পৌঁছাতে হয় সংগ্রাম, ব্যর্থতা ও প্রতিকূলতাই মানুষকে সাফল্যের প্রকৃত মূল্য শেখায় দেনমোহর আদায়ে বাধ্য করা হলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবেন আদালত: হাইকোর্ট কর ফাঁকি ধরতে এনবিআরের এআই প্রযুক্তি: কড়া নজরে বিলাসবহুল গাড়ির মালিকরা কক্সবাজার থেকে মিয়ানমার হয়ে সরাসরি চীন: বাংলাদেশের সামনে ভূ-অর্থনীতির নতুন দিগন্ত বৈধ ভিসা থাকলেই প্রবেশের অধিকার নিশ্চিত নয়: দিল্লি হাইকোর্ট রিমান্ড শেষে মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর আবেদন নামের বিভ্রাটে ১০ মাস ধরে কারাগারে নির্দোষ আলমাছ: পরিচয় নিশ্চিতে হাইকোর্টের তদন্তের নির্দেশ যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ

মুসলিম দেশগুলোতে ফরাসিদের বিশেষ সতর্কতা

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ১২১০ বার পড়া হয়েছে

ফ্রান্সে এক স্কুল শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনার পর ইসলাম ধর্ম নিয়ে ফরাসি প্রেসিডেন্টের মন্তব্যের পর থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ক্ষোভ বেড়ে চলছে। ফলে বাংলাদেশসহ বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ফরাসি নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে ফ্রান্স।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিশেষ নির্দেশনায় বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইরাক ও মৌরিতানিয়ায় অবস্থানরত ফরাসি নাগরিকদের বাড়তি সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

নির্দেশনায় ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফরাসি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে ভ্রমণের সময় এবং পর্যটক বা প্রবাসী সম্প্রদায়ের চলাচল বেশি এমন জায়গাগুলোতে বাড়তি সতর্কতা মেনে চলতে বলা হলো।

তুরস্কের ফরাসি দূতাবাসও নিজ দেশের নাগরিকদের একই ধরনের সতর্কবার্তা পাঠিয়েছে।

মঙ্গলবার ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, তুরস্ক এবং পাকিস্তানের উচিত ফ্রান্সের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানো। এরই মধ্যেই আঙ্কারায় নিযুক্ত ফরাসি অ্যাম্বাসেডরকে ডেকে পাঠিয়েছে প্যারিস। আর সোমবারই (২৬ অক্টোবর) ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূতকে ফেরত নেওয়ার বিষয়ে পাকিস্তানের পার্লামেন্টে একটি প্রস্তাব পাস হয়েছে।

চলতি মাসের শুরুর দিকে ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ ইসলামকে সংকটাপন্ন ধর্ম বলে বর্ণনা করেছিলেন। দেশটির এমন আচরণে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে মুসলিমদের মধ্যে। কুয়েত, কাতার, মিসর, আলজেরিয়া, জর্ডান, সৌদি আরব, তুরস্ক তো বটেই, ম্যাক্রোঁর সমালোচনা করেছে ইউরোপের দেশ যুক্তরাজ্যও।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট