বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Title :
বাংলাদেশের প্রথম নারী পাইলট রোকসানা: স্বপ্ন, সংগ্রাম ও এক মর্মান্তিক ইতিহাস প্রফেসর কাবেরী গায়েনকে ঘিরে বিতর্ক,অভিযোগ, প্রতিক্রিয়া ও সমসাময়িক প্রেক্ষাপট ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়সওয়াল বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার?

মেট্রোরেলের টিকিটের দাম বাড়ল

  • প্রকাশিত: সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৩৫৬ বার পড়া হয়েছে

মেট্রোরেলের টিকিটের দাম বাড়ল

নিউজ ডেস্ক আদালত বার্তা : ১ জুলাই, ২০২৪
শুরু হয়েছে ২০২৪-২৫ অর্থবছর। নতুন এই অর্থবছরে মেট্রোরেলের টিকিটের দামে বসানো হয়েছে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট)। ফলে বাড়তি ভাড়া দিয়ে এখন থেকে মেট্রোরেলে চলাচল করতে হচ্ছে রাজধানীবাসীকে। সোমবার (১ জুলাই) সকালে মেট্রোরেলের প্রথম ট্রিপ থেকে কার্যকর হয়েছে এ মূল্য সংযোজন কর।

২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে মেট্রোরেল চালুর পর থেকে ভ্যাট মওকুফ ছিল টিকিটের দামে। গতকাল রোববার (৩০ জুন) এই মেয়াদ শেষ হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সীর পাঠানো এক চিঠিতে দাম বৃদ্ধির কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, ডিএমটিসিএল ভ্যাট অব্যাহতির সময়সীমা বাড়ানোর আবেদন করলেও এনবিআরের পর্যালোচনায় দেখা যায়, রূপকল্প ২০৪১ অনুযায়ী দেশকে এগিয়ে নিতে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চলমান। এই কার্যক্রমগুলোর জন্য যথেষ্ট পরিমাণে তহবিল প্রয়োজন, যার প্রাথমিক উৎস প্রত্যক্ষ এবং পরোক্ষ কর।

চিঠিতে আরও বলা হয়, দেশীয় শিল্পের বিকাশ, বিকল্প পণ্য আমদানি সক্ষমতা বাড়ানো এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশের জন্য পর্যায়ক্রমে কর অব্যাহতি দেওয়া হয়েছে। তবে ব্যাপক উন্নয়ন প্রচেষ্টা টেকসই করতে এবং কর-জিডিপি অনুপাত বাড়াতে সরকারকে ধীরে ধীরে এসব সুবিধা প্রত্যাহার করতে হবে। তারই অংশ হিসেবে মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করা হচ্ছে।

নতুন অর্থবছরে মেট্রোরেলের টিকিটে ভ্যাট আরোপ হলেও ছাড় পাবেন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা। মেট্রোরেলের ভাড়ায় তারা ১০ থেকে ১৫ শতাংশ ছাড় পাবেন বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। এছাড়া মুক্তিযোদ্ধা ও তিন ফুটের কম উচ্চতার শিশুরা বিনামূল্যে ভ্রমণ করতে পারবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট