শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার পাহাড়। নির্বাহী বিভাগে বিচারকদের প্রেষণ: বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও ন্যায়বিচারের পথে প্রধান অন্তরায় হোয়াইট হাউসে সিএনএন, এমএসনাউ ও পলিটিকো নিষিদ্ধ: ট্রাম্পের নিশানায় স্বাধীন সংবাদমাধ্যম ঢাকার ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ: জড়িতদের গ্রেফতারে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ১৫ দিনে একবার দেখা: অতিরিক্ত বন্দীতে লালমনিরহাট কারাগারে স্বজনদের চরম দুর্ভোগ হাইকোর্টের জামিনের পরও বন্দি মুক্তি না পাওয়ার অভিযোগ: চট্টগ্রাম জেল সুপারকে আদালতের শোকজ জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে: আইনমন্ত্রী শুনানিতে অসংলগ্ন কথা ও অস্বাভাবিক আচরণ: আইনজীবীর ‘ডোপ টেস্টের’ নির্দেশ আদালতের সুপ্রিম কোর্টের নির্দেশনা লঙ্ঘন করে বিচারকের ফেসবুক পোস্ট: সমালোচনা ও বিতর্ক আসামির কাঠগড়ায় আইনজীবী আবুল বাশার: নিজের মামলায় নিজেই লড়লেন, জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠালেন ম্যাজিস্ট্রেট।

অনলাইন কর রিটার্ন নিয়ে এনবিআরের নতুন বার্তা

  • প্রকাশিত: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪১৪ বার পড়া হয়েছে

অনলাইন কর রিটার্ন নিয়ে এনবিআরের নতুন বার্তা
নিউজ ডেস্ক আদালত বার্তা : ০৮ সেপ্টেম্বর ২০২৪

অনলাইন কর রিটার্ন নিয়ে এনবিআরের নতুন বার্তা
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তার ই-রিটার্ন সিস্টেম আপগ্রেড করেছে এবং আগামীকাল, ৯ সেপ্টেম্বর থেকে নতুন করে অনলাইন কর রিটার্ন দাখিলের সুবিধা শুরু হবে।

এনবিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের লক্ষ্য হলো কর ব্যবস্থাপনাকে আরও করদাতাবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করা। তাই আয়কর আইন, ২০২৩ এবং অর্থ আইন, ২০২৪ অনুযায়ী, ব্যক্তিশ্রেণির করদাতাদের ২০২৪-২০২৫ কর বছরের রিটার্ন দাখিলের জন্য ই-রিটার্ন সিস্টেম আপগ্রেড করা হয়েছে।
এই সিস্টেম ব্যবহার করে করদাতারা অনলাইনে রিটার্ন তৈরি এবং দাখিল করতে পারবেন, অথবা অফলাইনে রিটার্নের প্রিন্ট নিতে পারবেন। পাশাপাশি, অনলাইন ব্যাংকিং, ক্রেডিট/ডেবিট কার্ড বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন। তারা তাৎক্ষণিক প্রমাণ, আয়কর পরিশোধ সনদ, টিআইএন সনদসহ অন্যান্য সুবিধা পাবেন।

নতুন সিস্টেমে রেজিস্ট্রেশন করার জন্য টিআইএন এবং করদাতার নিজ নামের বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল নম্বর প্রয়োজন হবে।

এনবিআর ২০২১ সালে ই-সিস্টেম চালু করার পর থেকে বিভিন্ন কর বছরে হাজার হাজার করদাতা এই সিস্টেমের মাধ্যমে রিটার্ন দাখিল করেছেন।

ব্যক্তিশ্রেণির করদাতারা আগামী ৯ সেপ্টেম্বর থেকে এনবিআরের www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে গিয়ে সহজেই রেজিস্ট্রেশন করে ২০২৪-২০২৫ কর বছরের রিটার্ন দাখিল করতে পারবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট