বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
Title :
অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধসহ চার দফা দাবি অনলাইন এডিটরস ফোরামের প্রথম শুনানিতে নিষেধাজ্ঞা নামঞ্জুর হলে পরে ১৫১ ধারায় অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়ার সুযোগ নেই: হাইকোর্ট আদালতে সাড়ে ৪৮ লাখ মামলার পাহাড়: আপিল বিভাগে বিচারক মাত্র ৫, স্থবির বিচারপ্রক্রিয়া সাবেক প্রতিমন্ত্রী ও এমপি নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার ঘটনার সময়, স্থান ও ধরন আলাদা হলেও একই পক্ষগুলোর মধ্যে উভয় মামলার বিচার একই আদালতে সম্ভব: সুপ্রিম কোর্টের নজির গ্রেপ্তার ও রিমান্ডে সাবেক মেয়র সাঈদ খোকন ক্ষমতার পালাবদলে ফিকে অনুগত বলয়, সামনে দুর্নীতির মামলার শঙ্কা মিরপুর চিড়িয়াখানায় সৌখিন মৎস্যশিকারিদের মিলনমেলা: ২ হাজার টাকায় মিলছে বিশাল আকারের মাছ ধরার সুযোগ রাউজান সিনিয়র সিভিল জজ আদালতে অগ্নিকাণ্ড: পুড়ে গেছে অর্ধশতাধিক মামলার নথি ও আসবাবপত্র আন্তর্জাতিক অপরাধ  ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী নিয়োগ: আইনের ১১(৮) ধারা থাকলেও বার কাউন্সিলের অপরাধ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবীদের হাজিরা: আইনি সুযোগ বনাম বার কাউন্সিলের সিদ্ধান্ত নবান্নের আমেজ ও কুয়াশাচ্ছন্ন সকালে গ্রাম থেকে শহরে উৎসবের আবহ

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধসহ চার দফা দাবি অনলাইন এডিটরস ফোরামের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধসহ চার দফা দাবি অনলাইন এডিটরস ফোরামের

​নিজস্ব প্রতিবেদক,আদালত বার্তাঃ১৮ নভেম্বর ২০২৬

 দেশে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের ক্রমবর্ধমান সংখ্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ‘অনলাইন এডিটরস ফোরাম’। এসব পোর্টাল দ্রুত বন্ধ করাসহ চার দফা দাবি জানিয়েছে সংগঠনটি। অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে—নিবন্ধিত পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপন প্রদান, বার্ষিক নবায়ন ফি বাতিল এবং কার্যালয়ের ঠিকানা পরিবর্তনের প্রশাসনিক প্রক্রিয়া সহজ করা।

​গত সোমবার সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ফোরামের নেতারা এসব দাবি তুলে ধরেন। সভা শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর হাতে সংগঠনের পক্ষ থেকে একটি লিখিত প্রস্তাবনাও হস্তান্তর করা হয়।

​লিখিত প্রস্তাবে উল্লেখ করা হয়, দেশে বর্তমানে সরকারিভাবে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২৮৩টি। কিন্তু এর বাইরে হাজার হাজার অনিবন্ধিত ওয়েবসাইট নিজেদের সংবাদমাধ্যম হিসেবে পরিচয় দিয়ে কার্যক্রম পরিচালনা করছে। এর ফলে সাধারণ পাঠকদের পক্ষে বৈধ ও অবৈধ সংবাদমাধ্যমের পার্থক্য নির্ণয় করা কঠিন হয়ে পড়েছে, যা মূলধারার সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ছাড়পত্র ও সরকারি নিবন্ধন ছাড়া কোনো ওয়েবসাইটে সংবাদ প্রকাশের সুযোগ অবিলম্বে বন্ধ করার জোর দাবি জানানো হয়।

​মতবিনিময় সভায় ফোরামের নেতারা বলেন, নিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সরকারি বিজ্ঞাপন বণ্টনের বিষয়ে দ্রুত সুনির্দিষ্ট নীতিমালা বা প্রজ্ঞাপন জারি করা জরুরি। পাশাপাশি একবার নিবন্ধনের পর প্রতিবছর পাঁচ হাজার টাকা নবায়ন ফি আদায়ের নিয়ম বাতিল এবং পোর্টালের কার্যালয়ের ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে বিদ্যমান প্রশাসনিক জটিলতা নিরসনের আহ্বান জানানো হয়।

​

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট