মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
Title :
গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার? স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিয়োগ নিয়ে বিতর্ক: বঞ্চিত আইনজীবীদের বিক্ষোভ, স্বচ্ছতার দাবি কক্সবাজার পর্যন্ত বর্ধিত হচ্ছে মহানগর এক্সপ্রেস মফস্বলে সাংবাদিকদের ওপর নির্যাতন বাড়ছে: জুলাইয়ে ৫০ জন ক্ষতিগ্রস্ত, ৯১% ঘটনা জেলা-উপজেলায়

অব্যবহৃত ইন্টারনেট ডেটা ফেরত পেতে তথ্য জানানো হয়েছে।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ১২৪৭ বার পড়া হয়েছে

অব্যবহৃত ইন্টারনেট ডেটা ফেরত পেতে গ্রাহকদের নতুন করে কিছু শর্ত দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।

তারা জানিয়েছে, কোনও গ্রাহক যদি অব্যবহৃত ইন্টারনেট ডেটা ফেরত পেতে চান তাহলে তাকে দুটি শর্ত মানতে হবে। প্রথম শর্ত হলো- যে প্যাকেজের ডেটা অব্যবহৃত রয়ে গেছে, সেই একই প্যাকেজ আবার কিনতে হবে। আর দ্বিতীয় শর্ত হলো- বিদ্যমান প্যাকেজ মেয়াদোত্তীর্ণ হওয়ার আগেই প্যাকেজটি আবার কিনতে হবে। তবে ভিন্ন প্যাকেজ কিনলে ডেটা ফেরত পাওয়া যাবে না। সম্প্রতি বিটিআরসিতে অনুষ্ঠিত ‘ডেটা প্যাকেজ নির্দেশিকা’ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে।

নতুন নির্দেশিকা অনুযায়ী মোবাইল ফোন অপারেটররা ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ কাজের জন্য সর্বোচ্চ ১০টি প্যাকেজ ব্যবহার করতে পারবে। প্যাকেজের ভিন্নতা নির্ধারণে দুটি প্যাকেজের মধ্যে ন্যূনতম পার্থক্য হবে ১০০ এমবি ডেটা অথবা ১০ মিনিট টকটাইম অথবা উভয়ই। সব প্যাকেজের মেয়াদ ৩, ৭, ১৫ বা ৩০ দিনের হতে হবে। গত ১৬ মার্চ থেকে এ নির্দেশনা কার্যকর করা হয়।

এর আগে ১৫ মার্চ বিটিআরসি কার্যালয়ে ‘ডেটা প্যাকেজ নির্দেশিকা’ আনুষ্ঠানিক উদ্বোধন করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, সামনের দিনগুলোতে মোবাইল অপারেটরদের প্রধান ব্যবসায় জায়গা হবে ডেটা। মোবাইলে কল থাকবে, কথা থাকবে তবে শতভাগ কথাই ডেটা নির্ভর হয়ে যাবে। তা নিয়ে এখনই গ্রাহকদের চাহিদা অনুযায়ী ব্যবসায় পরিকল্পনা করতে না পারলে অপারেটরদের পিছিয়ে পড়তে হবে।

তিনি বলেন, আগে তিন দিনেই যে ডেটার মেয়াদ শেষ হয়ে যেত এখন তার মেয়াদ একটু বেড়েছে। তবে এটাকে মেয়াদহীন করার বিষয়ে বিটিআরসিকে কাজ করতে হবে। এ বিষয়ে অপারেটরদের অবশ্যই এগিয়ে আসতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট