বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
Title :
সাবেক প্রতিমন্ত্রী ও এমপি নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার ঘটনার সময়, স্থান ও ধরন আলাদা হলেও একই পক্ষগুলোর মধ্যে উভয় মামলার বিচার একই আদালতে সম্ভব: সুপ্রিম কোর্টের নজির গ্রেপ্তার ও রিমান্ডে সাবেক মেয়র সাঈদ খোকন ক্ষমতার পালাবদলে ফিকে অনুগত বলয়, সামনে দুর্নীতির মামলার শঙ্কা মিরপুর চিড়িয়াখানায় সৌখিন মৎস্যশিকারিদের মিলনমেলা: ২ হাজার টাকায় মিলছে বিশাল আকারের মাছ ধরার সুযোগ রাউজান সিনিয়র সিভিল জজ আদালতে অগ্নিকাণ্ড: পুড়ে গেছে অর্ধশতাধিক মামলার নথি ও আসবাবপত্র আন্তর্জাতিক অপরাধ  ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী নিয়োগ: আইনের ১১(৮) ধারা থাকলেও বার কাউন্সিলের অপরাধ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবীদের হাজিরা: আইনি সুযোগ বনাম বার কাউন্সিলের সিদ্ধান্ত নবান্নের আমেজ ও কুয়াশাচ্ছন্ন সকালে গ্রাম থেকে শহরে উৎসবের আবহ বিসিএম অর্থনৈতিক করিডর: বাণিজ্যিক সম্ভাবনা ও সার্বভৌম স্বার্থের সমীকরণ বাদী নিজেই বলছেন সে মামলার ‘আসামি নন’, তবুও দুই বছর ধরে কারাগারে: আইনি মারপ্যাঁচে অসহায় বিচারপ্রার্থীর দীর্ঘশ্বাস দলিল নিবন্ধন কার্যক্রম আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে: আইনমন্ত্রী

অরুণাচলের ৩০ অঞ্চলের নাম প্রকাশ করল চীন!

  • প্রকাশিত: সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৪৩৭ বার পড়া হয়েছে

অরুণাচলের ৩০ অঞ্চলের নাম প্রকাশ করল চীন!
নিউজ ডেস্ক আদালত বার্তা : ০১ এপ্রিল ২০২৪
অরুণাচলের ৩০ অঞ্চলের নাম প্রকাশ করল চীন!

ভারতীয় রাজ্য অরুণাচলের আরও ৩০টি জায়গার নাম নিজেদের মতো করে প্রকাশ করেছে চীন। এ নিয়ে চতুর্থ দফায় অরুণাচলের বিভিন্ন এলাকার চীনা নাম প্রকাশ করল দেশটি।

চীনের বেসামরিকবিষয়ক মন্ত্রণালয় গত শনিবার চীনের দক্ষিণ-পশ্চিমের জিজাংয়ে স্বায়ত্তশাসিত অঞ্চলের দক্ষিণ অংশ জাংনানে (জাংনান ভারতের অরুণাচল রাজ্যের চীনা নাম) প্রমিত ভৌগোলিক নামের চতুর্থ তালিকা প্রকাশ করেছে। মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট অনুসারে, জাংনান অঞ্চলে ৩০টি অতিরিক্ত স্থানের সর্বজনীন নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। খবর গ্লোবাল টাইমসের

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে, ভারত অরুণাচল প্রদেশে চীনা নামকরণের বিষয়টি প্রত্যাখ্যান করেছে। দেশটি জোর দিয়ে বলেছে, অরুণাচল রাজ্য ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং চীনের ‘উদ্ভাবিত’ নাম বরাদ্দ করা এই বাস্তবতাকে পরিবর্তন করে না।

চীন সরকারের ওয়েবসাইটে বলা হয়েছে, আগামী ১ মে থেকে এই নতুন নাম কার্যকর হবে। এর আগে, চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় ২০১৭ সালে প্রথমবার অরুণাচলের ৬টি স্থানের চীনা নাম প্রকাশ করে। পরে ২০২১ সালে দ্বিতীয় দফায় ১৫টি স্থানের তালিকা প্রকাশ করে, ২০২৩ সালে তৃতীয় দফায় আরও ১১টি স্থানের নামের তালিকা প্রকাশ করে।

অরুণাচলের জায়গার নাম বদলানো চীনের এক পুরনো কূটনৈতিক চাল। এই আবহে ফের একবার সেই পথে হাঁটল চীন। সাম্প্রতিক সময়ে অরুণাচল নিয়ে ভারত এবং চীনের সংঘাত চরমে পৌঁছেছে। অরুণাচল নিজেদের বলে দাবি করে আসছে চীন। অপরদিকে ভারত এটি তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট