বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Title :
মির্জা আব্বাসের সময়োপযোগী সতর্কবার্তা: ‘আমলারা সবাই চোর’—এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্য কেন? আদালত অবমাননা’: সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে ট্রাইব্যুনালে তলব শৈশবের আয়নায় মানুষ অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ সরকারি অফিসে যত্রতত্র পতাকার ব্যবহার: তদন্তে হাইকোর্টের ৩ সদস্যের কমিটি তথ্য গোপন করে জামিনের চেষ্টা: হাদি হত্যা মামলার আসামির আবেদন খারিজ, হাইকোর্টের সতর্কবার্তা ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মৃত্যুদণ্ড: রায়ের পরই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ গ্রেপ্তারের আগে পরোয়ানার সত্যতা যাচাই করুন: আইনশৃঙ্খলা বাহিনীকে হাইকোর্টের ঐতিহাসিক নির্দেশ শিক্ষানবিশ আইনজীবী গ্রহণে সর্বোচ্চ ৮ জন ৬ মাসের পিউপিলেজ যথাযথভাবে সম্পন্নে বার কাউন্সিলের কঠোর নির্দেশনা ড. এস জয়শঙ্কর ও কিয়োকো: টোকিওর বসন্তে বোনা এক অনন্য ভালোবাসার গল্প

অসভ্যতা করাকে এখন বাহাদুরি মনে করা হয় : আফজাল হোসেন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

অসভ্যতা করাকে এখন বাহাদুরি মনে করা হয় : আফজাল হোসেন
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২৮ জুলাই ২০২৬
বরেণ্য অভিনেতা ও পরিচালক আফজাল হোসেন।
চারপাশে মনভরা সন্দেহ, অসন্তুষ্টি আর চরম স্বার্থপরতা। ভালো খবরে কারো গর্ব হয় না, বরং অন্যের সমালোচনা আর মন্দ খবর নিয়ে মেতে থাকাতেই যেন পরমানন্দ! আমাদের এমন সংকীর্ণ মানসিকতা নিয়ে দেশের কপালে ভালো কিছু জুটবে কীভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ ও আবেগী স্ট্যাটাসে এমনই প্রশ্ন তুলেছেন দেশের বরেণ্য অভিনেতা ও পরিচালক আফজাল হোসেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আফজাল হোসেন লেখেন, ‘‘আমাদের কী হবে? মন ভর্তি সন্দেহ, অসন্তুষ্টি, স্বার্থপরতা, অপরকে খাটো করে দেখার প্রবণতা আর অতি সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে নিজ বা দেশের ভালো চাইলে, কপালে কখনোই কি ভালো জুটবে। ভালো কিছুতে আমরা সম্মানিতবোধ করি না। কোনো ভালো খবর আমাদের গর্বিত করে না। আমরা আগ্রহী মন্দ খবর শুনতে, দেখতে এবং পরমানন্দে সেই মন্দ নিয়ে রসিয়ে রসিয়ে গল্প করতে।’’
সমাজের বর্তমান বিচারকসুলভ মানসিকতাকে কটাক্ষ করে আফজাল হোসেন লেখেন, “পরনিন্দা, সমালোচনা আমাদেরকে উজ্জীবিত রাখে। অবিশ্বাসে মনে সুখ পাই। গুরুত্বপূর্ণ হয়ে ওঠার জন্য সগৌরবে অসভ্যতা করি। অসভ্যতা করাকে এখন বাহাদুরি মনে করা হয়। হাবভাব দেখে মনে হয়, মায়ের পেট থেকে অনেকেই বিচারক বনে বেরিয়েছি। দেশের যেকোনো ঘটনা বা মানুষের বিচার করতে আমরা সদাপ্রস্তুত।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার এক অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, “রুনা লায়লার একক সঙ্গীতানুষ্ঠান হবে শিল্পকলা একাডেমিতে, যার উপস্থাপনা করার কথা আমার। বহু চেনা মানুষ জিজ্ঞাসা করেছেন—‘উনি কি গাইবেন নাকি গান চালিয়ে ঠোঁট মেলাবেন?’ যারা প্রশ্ন করেছেন, তাঁরা রুনা লায়লাকে শিল্পী হিসেবে শ্রদ্ধা করলেও উড়ো কথায় বিশ্বাস করেন। বিশ্বাস নড়বড়ে বলেই সন্দেহ প্রকাশে সুখ পান। এতে একজন অসাধারণ শিল্পীকে কতটা অশ্রদ্ধা করা হলো, তা বুঝতে তাঁদের হয়তো আরেকটা জন্ম লাগবে।”
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অর্জনকে খাটো করে দেখার প্রবণতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই গুণী তারকা। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার কান উৎসবে যাত্রার কথা স্মরণ করে তিনি লেখেন, “অনেকে বলেছিলেন কত টাকা দিয়ে সিনেমাটা সেখানে পাঠানো হয়েছে? ঘুষ শব্দটা ব্যবহার না করলেও পরিষ্কার বোঝা যায়, কতটা হীনমন্যতায় ভোগা অসভ্য মানুষ চারপাশে কিলবিল করছে! এরা নিজেদের অতি বুদ্ধিমান ভাবলেও কথায় ও আচরণে ধরে পড়ে তারা আসলে কেমন।”
বাংলাদেশিদের হিমালয় জয় কিংবা ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তরুণ নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার মনোনীত হওয়ার খবরগুলো কেন দেশবাসীর কাছে ‘পানসে’ ঠেকছে, তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে আফজাল হোসেন উল্লেখ করেন, সমাজ এখন সস্তা ‘তেল-মসলা’ দেওয়া চটকদার খবরে বুঁদ হয়ে আছে।
শেষে লিখেছেন, “ভাবসাব দেখে মনে হয়, পদত্যাগের মতো মহান পরিবর্তনের পর মানুষ ও দেশ তুড়িতেই বদলে যাবে! তবে আসল কথা হলো, দেশের মানুষ বদলালে তবেই দেশ বদলাবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট