বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
Title :
অসময়ে উঁকি দিচ্ছে রূপসী কাঞ্চনজঙ্ঘা: পঞ্চগড়ে প্রকৃতিপ্রেমীদের উপচে পড়া ভিড় ঢাকার আদালতকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করতে হাইকোর্টে রিট। জরুরি প্রস্তুতিতে খাবার-পানি মজুদের হিড়িক: আসন্ন কোনো বিপর্যয়, নাকি বৈশ্বিক আত্মরক্ষার আগাম কৌশল শৃঙ্খল ভেঙে সাফল্যের শিখরে ব্যারিস্টার আঞ্জুমান আরা লিমার হার না মানা জীবনযুদ্ধ সাবেক বিমান বাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলা: রিমান্ডে দিশা আইনজীবী হলেই জনস্বার্থের দোহাই দিয়ে প্রশাসনিক সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা যায় না: হাইকোর্ট মিরপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, এলাকা রণক্ষেত্র শুধু নথিপত্র যাচাইয়ের অজুহাতে পুরোনো কর নির্ধারণ পুনরায় খোলার সুযোগ নেই: হাইকোর্ট ডিজিটালাইজেশন ও আইনজীবী কল্যাণে ঢাকা ট্যাক্সেস বার: ওকালতনামায় কিউআর কোড সংযোজন, চিকিৎসা সুবিধা ও স্থায়ী ঠিকানার স্বপ্নপূরণ পুলিশের ধাওয়ায় তুরাগে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ? দীপের বক্তব্যে নতুন তথ্য, পুরোপুরি আশ্বস্ত নয় পিবিআই

আজ দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের প্রাথমিক তালিকা প্রকাশ।

  • প্রকাশিত: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৫৬৩ বার পড়া হয়েছে

আজ দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের প্রাথমিক তালিকা প্রকাশ।
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ , ১৫ আগস্ট, ২০২৩

আজ দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের প্রাথমিক তালিকা প্রকাশ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে বুধবার (১৬ আগস্ট)। এই তালিকার ওপর ৩১ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জানানো যাবে। সম্প্রতি মাঠপর্যায়ে পাঠানো ইসির এক নির্দেশনা থেকে এ তথ্য জানা গেছে।
নির্দেশনায় বলা হয়, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে দাবি-আপত্তি নিষ্পত্তি করা হবে। খসড়া ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে। এ ছাড়া মাঠপর্যায় থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে খসড়া ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে পাঠাতে হবে।

এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে। আর অনুলিপি দেওয়া হয়েছে সব জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও)।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে জানান, নীতিমালা অনুযায়ী বুধবার জেলা, উপজেলা পর্যায়ে ভোটকেন্দ্রের প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করা হবে। এতে দাবি-আপত্তি থাকলে তা শুনানি করে খসড়া তালিকা চূড়ান্ত করা হবে। এরপর সেই চূড়ান্ত খসড়া তালিকা মাঠপর্যায় থেকে নির্বাচন কমিশনে পাঠাবে। নির্বাচন কমিশন তা দেখে অনুমোদন দিলেই সেটি ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট