মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
Title :
বৈধ ভিসা থাকলেই প্রবেশের অধিকার নিশ্চিত নয়: দিল্লি হাইকোর্ট রিমান্ড শেষে মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর আবেদন নামের বিভ্রাটে ১০ মাস ধরে কারাগারে নির্দোষ আলমাছ: পরিচয় নিশ্চিতে হাইকোর্টের তদন্তের নির্দেশ যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’?

ঋণ আদায়ে কারও বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করতে পারবে না ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।

  • প্রকাশিত: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১০২১ বার পড়া হয়েছে

ঋণ আদায়ে কারও বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করতে পারবে না ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।
এডভোকেট মোহাম্মদ এনামুল হক, আদালত বার্তাঃ২৩ নভেম্বর ২০২২।
বুধবার (২৩ নভেম্বর) ঋণ আদায়ে ব্র্যাংক ব্যাংকের চেক ডিজঅনার মামলা বাতিল করে এ আদেশ দেন হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ।
আদেশে বলা হয়, ঋণ আদায় করতে ২০০৩ সালের অর্থঋণ আইন অনুযায়ী অর্থঋণ আদালতে মামলা করতে পারবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান। একই সঙ্গে আদালতে চলমান ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সব চেক ডিজঅনার মামলার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত বলেন, ঋণের বিপরীতে ব্ল্যাংক চেক নেওয়া বেআইনি। দীর্ঘদিন ধরে এই বেআইনি কাজ করছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।
রায়ে বলা হয়, ঋণের বিপরীতে ব্যাংকের নেওয়া চেক হচ্ছে জামানত, কিন্তু বিনিময়যোগ্য দলিল নয়। তাই সেই চেক দিয়ে ডিজঅনার মামলা করা যাবে না।
আদালত আরও বলেন, চুক্তির মাধ্যমে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া হয়। তবে ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা নিজেদের স্বার্থে চেক অপব্যবহারের মাধ্যমে মামলা করে থাকে। তাদের ব্যবহার দাদন ব্যবসায়ীদের মতো।
আজ থেকে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান চেক ডিজঅনার মামলা করলে তা খারিজ করে তাদেরকে অর্থঋণ আদালতে পাঠিয়ে দেওয়ার জন্য নিম্ন আদালতের প্রতি নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
এ ছাড়া রায়ের আলোকে বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা জারির নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।



আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট