শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Title :
গুম-নির্যাতনের বিচার চায় সবাই, দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকার আহ্বান ফখরুলের এনআইডি মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে তা নবায়ন বাধ্যতামূলক করার কথা ভাবছে ইসি হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি বাংলাদেশিদের জন্য পুনরায় চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা ঢাকাসহ ৫ কেন্দ্রে মিলবে সেবা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নন-প্র্যাক্টিশনার সদস্যদের ৩০ জুলাইয়ের মধ্যে সদস্যপদ স্থগিতের নির্দেশ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির যুবলীগ নেতার মৃত্যুর ঘটনায় এসপি মাসুদ সহ ৮ জনের বিরুদ্ধে আদালতে এজাহার দাখিল করেছেন মৃত  নুরুল আলমের মা নূর জাহান। হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট মুন্সীগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু কিশোরগঞ্জে জামান খুনের মামলায় খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

কেরানীগঞ্জ মডেল থানা প্রেসক্লাবের কমিটি ঘোষনা

  • প্রকাশিত: বুধবার, ২৫ মে, ২০২২
  • ১২৫৪ বার পড়া হয়েছে

আজ ২১ মে, রোজ- শনিবার কেরানীগঞ্জ মডেল থানা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জের বিভিন্ন প্রিন্ট মিডিয়া, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। অনুষ্ঠানে আহবায়ক কমিটি ঘোষণা করেন কেরানীগঞ্জ মডেল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ হাসান আলী।কমিটি ঘোষণার পর তিনি সকল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আমরা হলাম কলম সৈনিক, সত্য তুলে ধরা, সত্যের জয় নিশ্চিত করা ও মিথ্যাকে প্রশ্রয় না দিয়ে সঠিক তথ্য তুলে ধরার মাধ্যম।আমরা এমন কোন কাজ করব না, যাতে মানুষ আমাদের সাংবাদিক না বলে সাংঘাতিক বলে।

” এছাড়া তিনি সাংবাদিকদের অধিকার রক্ষা ও যৌক্তিক দাবিদাওয়া আদায়ের ক্ষেত্রে প্রেসক্লাবের ভূমিকা সহ ভবিশ্যতে করণীয় নিয়ে গঠনমূলক আলোচনা করেন। অতঃপর ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন তিনি। ঘোষিত আহবায়ক কমিটি:আহবায়ক -মোঃ এনামুল হক, সম্পাদক, সাপ্তাহিক আদালত বার্তা। যুগ্ন আহবায়ক- আতিকুজ্জামান পিন্টু, দৈনিক সকালের সময়। বাকি ১৯ সদস্যগণ হলেন: আলতাফ হোসেন অমি(দৈনিক জনতার বাংলা), মোহাম্মদ আজিজ( সাপ্তাহিক পড়শী), মোঃ রনি (দৈনিক দিগন্ত প্রতিদিন), মোহাম্মদ সাঈদ (সাপ্তাহিক অপরাধ দমন),শাহাদাৎ হোসেন মিল্টন (দৈনিক খবরের আলো), রানা আহমেদ (দৈনিক অপরাধ রিপোর্ট), মো:আব্দুস সালাম (দৈনিক ভোরের সময়), সুজন তালুকদার( দৈনিক সরেজমিন বার্তা), আবুল হোসেন মোল্লা (দৈনিক তরুণ কণ্ঠ), তাজিম উদ্দিন তজু( দৈনিক রুদ্র বাংলা), সোহরাওয়ার্দী সোহেল (দৈনিক দিগন্ত প্রতিদিন), তামজিদ আহমেদ (দৈনিক সরেজমিন বার্তা), আব্দুল হাই রাজু (দৈনিক অপরাধ কন্ঠ), আব্বাস উদ্দীন (সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান), আতাউর রহমান আতিক( দৈনিক রুদ্র বাংলা), ফেরদৌস করিম জিন্নাহ (সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান), অমিত হাসান হৃদয় (সাপ্তাহিক পড়শী), ইসা চৌধুরি (ভয়েজ অফ কেরানীগঞ্জ), হাসান আলী (দৈনিক সরেজমিন বার্তা) । নবগঠিত কেরানীগঞ্জ মডেল থানা প্রেস ক্লাবের আহ্বায়ক তার বক্তব্যে কেরানীগঞ্জ মডেল থানার আপামর জনতার অধিকারের কথা, তাদের সুখ-দুঃখের সাথী হওয়া এবং সর্বোপরি কেরানীগঞ্জ মডেল থানার সকল প্রকাত অসংগতি ও সামাজিক অনাচার রোধে এবং সমাজ সংস্কারে কেরানীগঞ্জ মডেল থানা প্রেস ক্লাব কিভাবে সক্রিয় ভূমিকা রাখাতে পারে,তা তথ্য-উপাত্ত দিয়ে তুলে ধরেন।তিনি আরো বলেন কেরানীগঞ্জ প্রেসক্লাবকে যুগোপযোগী ও আধুনিক সংগঠন হিসেবে গড়তে তার ঐকান্তিক প্রচেষ্টা থাকবে। সবাইকে নিয়ে একটি সুন্দর সমাজ গঠন করতে জবাবদিহিতামুলক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে, এই বিশ্বাসের কথাও তিনি ব্যক্ত করেন। সবশেষে তার উপর অর্পিত দ্বায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের জন্য তিনি কেরানীগঞ্জ মডেল থানার সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews