বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
Title :
অসময়ে উঁকি দিচ্ছে রূপসী কাঞ্চনজঙ্ঘা: পঞ্চগড়ে প্রকৃতিপ্রেমীদের উপচে পড়া ভিড় ঢাকার আদালতকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করতে হাইকোর্টে রিট। জরুরি প্রস্তুতিতে খাবার-পানি মজুদের হিড়িক: আসন্ন কোনো বিপর্যয়, নাকি বৈশ্বিক আত্মরক্ষার আগাম কৌশল শৃঙ্খল ভেঙে সাফল্যের শিখরে ব্যারিস্টার আঞ্জুমান আরা লিমার হার না মানা জীবনযুদ্ধ সাবেক বিমান বাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলা: রিমান্ডে দিশা আইনজীবী হলেই জনস্বার্থের দোহাই দিয়ে প্রশাসনিক সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা যায় না: হাইকোর্ট মিরপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, এলাকা রণক্ষেত্র শুধু নথিপত্র যাচাইয়ের অজুহাতে পুরোনো কর নির্ধারণ পুনরায় খোলার সুযোগ নেই: হাইকোর্ট ডিজিটালাইজেশন ও আইনজীবী কল্যাণে ঢাকা ট্যাক্সেস বার: ওকালতনামায় কিউআর কোড সংযোজন, চিকিৎসা সুবিধা ও স্থায়ী ঠিকানার স্বপ্নপূরণ পুলিশের ধাওয়ায় তুরাগে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ? দীপের বক্তব্যে নতুন তথ্য, পুরোপুরি আশ্বস্ত নয় পিবিআই

কোটা উঠিয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দ দেওয়া হবে

  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৪৩৪ বার পড়া হয়েছে

জাতীয়
কোটা উঠিয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দ দেওয়া হবে
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ৭ সেপ্টেম্বর ২০২৪।

কোটা উঠিয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দ দেওয়া হবে
গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, রাজউকের প্লট বরাদ্দে সব কোটা উঠিয়ে দিয়ে জনগণের জন্য উন্মুক্ত লটারির মাধ্যমে প্লট বরাদ্দ দেওয়া হবে।

সোমবার (৭ অক্টোবর) রাজউক ভবনে ‘বিশ্ব বসতি দিবস’ উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এ কথা বলে। ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’-প্রতিপাদ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।

আদিলুর রহমান খান বলেন, কোটার কারণে আমরা এতগুলো প্লট নেব, কোটার কারণে আমরা এতগুলো প্লট করব? সব কোটা উঠিয়ে দেন। জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন? লটারির মাধ্যমে কেন শহরের প্লট দেওয়া হয় না? এই ফ্যাসিলিটিগুলো বন্ধ করে দিতে হবে।

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, চাকরি হারালেন রাজউক কর্মচারী
তিনি আরও বলেন, আমাদের মন্ত্রণালয়গুলোতে এখনও অনেক অযৌক্তিক সুযোগ-সুবিধা ও অসংখ্য কোটা বিদ্যমান রয়েছে। একেকজন এসে বলছে, এই কোটার কারণে আমরা এতগুলো পদ নেব, অন্যপক্ষকে বলছে এই কোটায় আমার আরও বেশি লাগবে। আমি বলি যে, কেন এসব কোটা লাগবে? এগুলো জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন? সব কোটা উঠিয়ে দিয়ে ঢাকা শহরের লটারির মাধ্যমে কেন জমি দেওয়া হয় না? এই সুবিধাগুলো বন্ধ করে দিতে হবে।

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বলেন, ঢাকা শহর নোংরা হয়ে আছে, নিশ্বাস নেওয়ার গাছ নেই। গাছ কেটে ফেলা হয়েছে। ঢাকা শহর শুধু কংক্রিটের শহর হয়ে আছে। এখানে পরিবেশ উপেক্ষিত হয়ে আছে, এটা আমাদের প্রতিষ্ঠানগুলোর জন্য চ্যালেঞ্জ। নগর উন্নয়নের ক্ষেত্রে যদি পরিকল্পনা নিতে চাই তাহলে এটা এখনই করা উচিত। এরপরে করতে গেলে হয়ত বেশি দূরে হয়ে যাবে। তরুণরা আছেন, বিভিন্ন সংগঠন আছেন, নাগরিকদের বিভিন্ন প্রফেশনাল বডি আছে, তাদের সম্পৃক্ত করা দরকার।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর ইন বাংলাদেশ মিজ গোয়েন লুইস প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট