সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
Title :
ধামরাইয়ে পরিত্যক্ত ৩০০ কোটি টাকার ক্যানসার হাসপাতাল প্রকল্প: স্বপ্ন ভেঙে এখন ভুতুড়ে স্থাপনা বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির আপিল বিভাগের গুরুত্বপূর্ণ সিভিল মামলায় রাষ্ট্রপক্ষে সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট  করায় কারাগারে সম্পাদক ২৩ জুনকে ঘিরে নাশকতার আশঙ্কা: ধর্মীয় ইস্যু ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত—গোয়েন্দা সূত্র রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী তথ্যমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে গাঢ় নীল-খাকি পোশাকে ফিরছে পুলিশ, মহানগরে থাকছে লাইট অলিভ শার্ট ২৩ জুন ঘিরে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ। একুশ শতকের দক্ষতা অর্জন: আধুনিক সমাজে সফলতার চাবিকাঠি। লিখিত বার পরীক্ষায় সাফল্যের কৌশল আইনজীবী হতে চাইলে প্রস্তুতিতে আনুন কৌশলগত পরিবর্তন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সংঘর্ষে জড়ালো দুই দেশের নাগরিক

  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৪২১ বার পড়া হয়েছে

জাতীয়
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সংঘর্ষে জড়ালো দুই দেশের নাগরিক
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ১৮ জানুয়ারি, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ সীমান্তে দুই দেশের স্থানীয় নাগরিকদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুরুতে কিরণগঞ্জ সীমান্তে এর সূত্রপাত হলেও বেলা ৩ টার দিকে তা চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে এটি বিস্তার লাভ করে।

দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে যাচ্ছেন। বর্তমানে সীমান্তে থমথমে পরিস্থিত বিরাজ করছে।

১৮ জানুয়ারি (শনিবার) বেলা ১১ টার দিকে এই ঘটনার সূত্রপাত হয়। বেলা তিনটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিলো। এই ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বাংলাদেশের সীমান্তে বিপুল পরিমাণ ফসলের ক্ষেত নষ্ট হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ সীমান্তের স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান মোবাইল ফোনে বলেন, সকালে বিএসএফ সীমান্তে এসে বাংলাদেশের নাগরিকদের আমের গাছ কাটা শুরু করে। পরে বাংলাদেশিরা গিয়ে প্রতিবাদ জানায়। এরপর ভারতের কয়েকশো লোকজন হাতে দেশীয় অস্ত্র নিয়ে এসে ধাওয়া করে। শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ। মাঝে মাঝে বিএসএফ কাঁদানে গ্যাস ও ককটেল ছুড়ে মারতেছে আমাদের দিকে।

চৌকা সীমান্ত এলাকার বিনোদপুর ইউনিয়নের ৯ নংছবি সংগ্রহীত।  ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাদশাহ মোবাইল ফোনে বলেন, ওরা (ভারতীয় নাগরিকেরা) বাংলাদেশে ঢুকে আমাদের ধাওয়া দিয়েছিলো। তাদের হাতে লাঠিসহ দেশীয় অস্ত্র ছিল। পরে আমরাও ধাওয়া দিয়েছি। তখন বিএসএফ আমাদের দিকে ককটেল ও টিয়ার শেল নিক্ষেপ করে। আমি যখন ওখানে ছিলাম তখন ৯ টা টিয়ার শেল মেরেছিলো।

এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews