বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Title :
বাংলাদেশের প্রথম নারী পাইলট রোকসানা: স্বপ্ন, সংগ্রাম ও এক মর্মান্তিক ইতিহাস প্রফেসর কাবেরী গায়েনকে ঘিরে বিতর্ক,অভিযোগ, প্রতিক্রিয়া ও সমসাময়িক প্রেক্ষাপট ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়সওয়াল বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার?

চার দিনের সফরে আজ জার্মান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৯২ বার পড়া হয়েছে

চার দিনের সফরে আজ জার্মান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউজ ডেস্ক আদালত বার্তা
ফেব্রুয়ারি ১৫, ২০২৪
মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে আজ বৃহস্পতিবার জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার দিনের সফরে কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করবেন তিনি।

গতকাল বুধবার বিকেলে এক ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সমকালীন ও ভবিষ্যৎ নিরাপত্তায় বিশ্বের শীর্ষস্থানীয় ফোরাম হিসেবে পরিচিত মিউনিখ নিরাপত্তা সম্মেলন। এবার বসছে এ সম্মেলনের ৬০তম আসর। সম্মেলনে এবার অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার পক্ষ থেকে ফোরামে বৈশ্বিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় জোর দেবেন প্রধানমন্ত্রী।

এ সফর নিয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, সম্মেলনের পাশাপাশি এ সফরে প্রধানমন্ত্রী জার্মানির চ্যান্সেলর, ডেনমার্ক ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন। আলোচনা হবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও। প্রধানমন্ত্রী এ সময় ইউক্রেনের প্রেসিডেন্টকে জানাবেন যুদ্ধ বন্ধের আহ্বান। সফরে ভারত ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

তবে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কারণে রাশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও জানান মন্ত্রী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট