বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Title :
বাংলাদেশিদের জন্য পুনরায় চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা ঢাকাসহ ৫ কেন্দ্রে মিলবে সেবা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নন-প্র্যাক্টিশনার সদস্যদের ৩০ জুলাইয়ের মধ্যে সদস্যপদ স্থগিতের নির্দেশ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির যুবলীগ নেতার মৃত্যুর ঘটনায় এসপি মাসুদ সহ ৮ জনের বিরুদ্ধে আদালতে এজাহার দাখিল করেছেন মৃত  নুরুল আলমের মা নূর জাহান। হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট মুন্সীগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু কিশোরগঞ্জে জামান খুনের মামলায় খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের ঢাকার প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার ও ট্রাফিক বিভাগ। সাতাত্তর বছরে আওয়ামী লীগ: নিষেধাজ্ঞা, সংকট ও পুনর্গঠনের চ্যালেঞ্জ চট্টগ্রাম এডিটরস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ওসমান গনি মনসুর সংবর্ধিত হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে হতে হবে :এম এ মালেক 

ছাত্রলীগ, পুলিশ ও প্রশাসনে এত সাঈদী প্রেমিক এলো কোথা থেকে?

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৪০৩ বার পড়া হয়েছে

ছাত্রলীগ, পুলিশ ও প্রশাসনে এত সাঈদী প্রেমিক এলো কোথা থেকে?
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ১৮ আগস্ট, ২০২৩

ছাত্রলীগ, পুলিশ ও প্রশাসনে এত সাঈদী প্রেমিক এলো কোথা থেকে?
ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের অনেক নেতা-কর্মী, পুলিশ সদস্য ও প্রশাসনের অনেক কর্মকর্তা-কর্মচারী একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তার প্রতি সমবেদনা জানিয়েছেন। একইভাবে সমবেদনা জানিয়েন আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত জনপ্রতিনিধিসহ তাদের পরিবার ও আত্বীয়-স্বজনরা। তাদের এসব কর্মকাণ্ডে হতবাক মানুষ। প্রশ্ন উঠেছে ছাত্রলীগ, পুলিশ-প্রশাসনে হঠাৎ এত সাঈদী প্রেমিক এলো কোথা থেকে?
জানা গেছে, যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত সাঈদীর মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করায় ছাত্রলীগের ৬৮ জন, তাঁতী লীগের কয়েকজন নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। শাস্তির মুখোমুখি হয়েছেন শিক্ষক ও পুলিশ কর্মকর্তাও। মামলা হয়েছে জনপ্রতিনিধির বিরুদ্ধে।

এ বিষয়ে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘কুখ্যাত যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর ছাত্রলীগ, আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী শোক প্রকাশ করেছেন। বিষয়টি আমাকে অবাক করেছে।’
সমস্যা সমাধানের বিষয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের ওপেন ডোর পলিসি বন্ধ করতে হবে। দলে লোক ঢুকানোর সময় অবশ্যই যাচাই-বাছাই করে ঢোকাতে হবে।’
তিনি বলেন, ‘সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, দলে হাইব্রিড নেওয়ার চেয়ে, দল কর্মীশূন্য থাকা ভালো। প্রধানমন্ত্রীর এ নির্দেশ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মানতে হবে। সাঈদীভক্ত নেতা-কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত।’
সরকারি চাকরিজীবীদের কর্মকান্ড নিয়ে তিনি বলেন, ‘যুদ্ধাপরাধী সাঈদীর মৃত্যুর পর পুলিশ ও প্রশাসনের কিছু লোকও শোক প্রকাশ করেছে। এটা তাদের চাকরিবিধির লঙ্ঘন। সরকারি চাকরি করে তারা কখনোই একজন স্বাধীনতাবিরোধীর পক্ষে অবস্থান নিতে পারে না। এদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।’
সাঈদীকে নিয়ে স্ট্যাটাস দেওয়ায় চট্টগ্রামের লোহাগাড়া ছাত্রলীগের ছয় নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের ৯ নেতাকে বহিষ্কার। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের ১৭ নেতাকর্মীকে বহিষ্কার । জামালপুর জেলা ছাত্রলীগের ১৯ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার। নরসিংদী জেলা ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে বহিষ্কার। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের তিন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি। পাবনা জেলা ছাত্রলীগের ৭ জন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় বগুড়ার আদমদীঘি উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. আহসান হাবীবকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার রাতে বগুড়া জেলা তাঁতী লীগের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজনের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রামে শিক্ষকদের শাস্তি দাবি, যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে চট্টগ্রামের কয়েকজন শিক্ষক ফেসবুক পোস্টের মাধ্যমে শোক প্রকাশ করেছেন। তাদের এ স্ট্যাটাসে বিরূপ প্রক্রিয়া দেখা দিয়েছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শিক্ষকদের মধ্যে। এরই মধ্যে এক মাদরাসা শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তার নাম আবু ছালেহ মো. জোবায়ের। তিনি চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ইবতেদায়ি বিভাগে (গণিত) অস্থায়ীভাবে কর্মরত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে গত ১৪ আগস্ট ফেসবুকে যুদ্ধাপরাধী সাঈদীর পক্ষে ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দেওয়ার দায়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিরা হলেন- ভোলাহাট উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ শিমু, পোস্টদাতা উপজেলার দলদলী ইউনিয়নের নিমগাছি এলাকার জমসেদ আলীর ছেলে ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সোহেল রানা, হোসেন ভিটা এলাকার আবদুস শুকুরের ছেলে বাইরুল ইসলাম, মুশরিভুজা-খড়কপুরের আলমাস আলীর ছেলে মিনহাজুল ও খড়কপুরের জাহির হোসেনের ছেলে সাগর আলী। বুধবার রাতে মামলাটি দায়ের করেছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব।

যুদ্ধাপরাধ মামলায় আজীবন দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন রাজশাহী মহানগর পুলিশের পরিদর্শক খাইরুল ইসলাম। তিনি রাজশাহী মহানগর পুলিশের কোর্ট ইন্সপেক্টর পদে কর্মরত। পোস্টটি নজরে আসার পর মহানগর পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার আরএমপির সাইবার ইউনিটকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বুধবার দুপুরে আরএমপির সাইবার ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) উৎপল কুমার চৌধুরী পুলিশ কমিশনারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন।
তাকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পার্বত্য জেলায় বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে তাকে বদলি করা হয়। খাইরুল আরএমপির প্রসিকিউশন বিভাগে কোর্ট ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews