বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
Title :
বাংলাদেশের প্রথম নারী পাইলট রোকসানা: স্বপ্ন, সংগ্রাম ও এক মর্মান্তিক ইতিহাস প্রফেসর কাবেরী গায়েনকে ঘিরে বিতর্ক,অভিযোগ, প্রতিক্রিয়া ও সমসাময়িক প্রেক্ষাপট ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়সওয়াল বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার?

জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রীর নতুন প্রেস স‌চিব

  • প্রকাশিত: শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৩৫৯ বার পড়া হয়েছে

জাতির পিতার প্রতিকৃতিতে
শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রীর নতুন প্রেস স‌চিব

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ৮জুন ২০২৪
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দি‌য়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান।

শনিবার (৮ জুন) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা শেষে প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান বলেন, এটা আমার জন্য একটা অভাবনীয় সুযোগ। আমার জন্য খুব আনন্দের এবং গৌরবের বিষয়।

তি‌নি ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার কাজের সহায়ক হিসেবে আমার জ্ঞান, বুদ্ধি ও পরিশ্রম দিয়ে চেষ্টা করব। বাংলাদেশের মানুষের সামগ্রিক কল্যাণ এবং উন্নয়নে প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন সেটা দেশে বিদেশের মিডিয়া এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করব।

নতুন দায়িত্ব কতটুকু চ্যালেঞ্জ বলে মনে করছেন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কাছে মনে হয় চ্যালেঞ্জ তো আসলে প্রধানমন্ত্রীর। তিনি যে চ্যালেঞ্জটা মোকাবিলা করছেন এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন, সেটা যথাযথভাবে আমরাই হয়তো রিপ্রেজেন্ট করি না। ফুটিয়ে তুলতে পারি না। আমাদের এই অক্ষমতা আমাদের জন্য দুঃখজনক।

‘আমরা সবাই মিলে, সবার সহযোগিতায় মিলিতভাবে চেষ্টা করব আমাদের সেই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে। তার মহান কাজগুলো মানুষের সামনে যথাযথভাবে উপস্থাপন করব।’

এসময় প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব এম এম ইমরুল কায়েস, কে এম শাখাওয়াত মুন, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (৬ জুন) নাঈমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল মারা গেছেন গত ১০ মার্চ। তারপর থেকেই পদটি শূন্য ছিল। নতুন করে এ পদে নিয়োগ পেলেন নাঈমুল ইসলাম খান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট