1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
তালিকাভুক্ত সাংবাদিক হতে লাগবে স্নাতক বা ৫ বছরের অভিজ্ঞতা - আদালত বার্তা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর যানজট নিরসনে বড় উদ্যোগ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ বিচার বিভাগের পৃথক সচিবালয় ইস্যুতে আপিল শুনানি ১ সেপ্টেম্বর ৭ দিনেই বিচারকার্য সম্পন্নবাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার রায় বুধবার আইনজীবীদের প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি কি ন্যায়বিচারের পথে নতুন বাধা? বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের প্রত্যাশা শূন্যরেখায় মানুষ: পরিচয়হীনতার নির্মম বাস্তবতা ছিনতাইয়ের আতঙ্কে রাজধানী: বাড়ছে অপরাধ, ঝুঁকিতে নগরজীবন সিভিল জজ নিয়োগে ৫ বছরের ওকালতির অভিজ্ঞতা বাধ্যতামূলক করার দাবি জুডিসিয়াল সার্ভিস কমিশনে রাজশাহী বারের আবেদন কাজী নিয়োগে ৩ সদস্যের প্যানেল থেকে সিদ্ধান্তে গড়িমসি বেআইনি—হাইকোর্টের পর্যবেক্ষণ

তালিকাভুক্ত সাংবাদিক হতে লাগবে স্নাতক বা ৫ বছরের অভিজ্ঞতা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৩৪১ বার পড়া হয়েছে

তালিকাভুক্ত সাংবাদিক হতে লাগবে স্নাতক বা ৫ বছরের অভিজ্ঞতা
দিনাজপুর প্রতিনিধি
নিউজ ডেস্ক আদালত বার্তা ২১ আগস্ট ২০২৩
সেমিনারে বক্তব্য দেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

স্নাতক অথবা সাংবাদিকতায় ৫ বছরের অভিজ্ঞতা ছাড়া কেউ প্রেস কাউন্সিলের তালিকাভুক্ত সাংবাদিক হতে পারবে না বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। আজ সোমবার দিনাজপুর সার্কিট হাউজে ‘প্রেস কাউন্সিল আইন, আচরণবিধি ও সাংবাদিকতার নীতিমালা’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

নিজামুল হক বলেন, সাংবাদিক প্রতিনিধিদের নিয়েই এসব নীতিমালা করা হয়েছে। যে সাংবাদিক আপনার পত্রিকায় কাজ করে তাদের অবশ্যই বেতন দিতে হবে। যারা বেতন-ভাতা দেয় না, তাদের পত্রিকা বের করার দরকার নেই। যারা প্রিন্ট মিডিয়ার মালিক হতে চায়, তাদের প্রিন্ট মিডিয়ার সাথে থাকতে হবে।

দিনাজপুর জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দিনাজপুর জেলা তথ্য অফিসার সহকারী পরিচালক মো. রুস্তম আলী, প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার ও দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আব্দুল্লাহ আল মাসুম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট