1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
তিন বাহিনীর প্রধান নিয়ে আজ নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক - আদালত বার্তা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আইনজীবীদের প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি কি ন্যায়বিচারের পথে নতুন বাধা? বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের প্রত্যাশা শূন্যরেখায় মানুষ: পরিচয়হীনতার নির্মম বাস্তবতা ছিনতাইয়ের আতঙ্কে রাজধানী: বাড়ছে অপরাধ, ঝুঁকিতে নগরজীবন সিভিল জজ নিয়োগে ৫ বছরের ওকালতির অভিজ্ঞতা বাধ্যতামূলক করার দাবি জুডিসিয়াল সার্ভিস কমিশনে রাজশাহী বারের আবেদন কাজী নিয়োগে ৩ সদস্যের প্যানেল থেকে সিদ্ধান্তে গড়িমসি বেআইনি—হাইকোর্টের পর্যবেক্ষণ আবেগ নয়, আইনের পথে: মামলা করার আগে পরামর্শ নেওয়ার গুরুত্ব বাড়ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘চীন-বাংলাদেশ ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন’ উদ্বোধন: সমুদ্র গবেষণায় নতুন দিগন্ত বিয়ে করে অপরাধ করেননি নাসির-তামিমা: খালাসের রায়, আপিলের ঘোষণা বাদীপক্ষের।

তিন বাহিনীর প্রধান নিয়ে আজ নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে

তিন বাহিনীর প্রধান নিয়ে আজ নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক
নিউজ ডেস্ক আদালত বার্তা:  বৈষম্যবিরোধী আন্দোলন পরিস্থিতির মধ্যে রোববার (৪ আগস্ট) গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন সরকারপ্রধান শেখ হাসিনা।

রোববার বেলা ১১টায় গণভবনে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী।

নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি (এনসিএসএ) বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা সম্পর্কিত সর্বোচ্চ নীতিনির্ধারণী কর্তৃপক্ষ। কমিটিতে ২৭ জন সদস্য রয়েছেন।

বৈঠকে কমিটির সব সদস্য, স্বরাষ্ট্র, তথ্য, আইন, অর্থ, পররাষ্ট্র, পরিকল্পনা, শিল্প, বাণিজ্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

একই দিন বিকেল ৪টায় সংস্কৃতিকর্মীদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী।

এদিকে, গত শুক্রবার রাতে গণভবনে জরুরি বৈঠকে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আবারও আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে আওয়ামী লীগ। আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে খোদ প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে তিন নেতাকে দায়িত্ব দিয়েছেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের প্রতি যত্নবান ও সহনশীল থাকতে হবে। একই সঙ্গে তিন নেতা আন্দোলনকারীদের সঙ্গে মতবিনিময় করবেন। ১৪ দলীয় জোটের সিনিয়র নেতারাও এ দলে যুক্ত হবেন।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৬ জুলাই থেকে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত ১৫০ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। যদিও বিভিন্ন গণমাধ্যমে এ সংখ্যা দুই শতাধিক বলে দাবি করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট