মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Title :
ঢাকার আদালতকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করতে হাইকোর্টে রিট। জরুরি প্রস্তুতিতে খাবার-পানি মজুদের হিড়িক: আসন্ন কোনো বিপর্যয়, নাকি বৈশ্বিক আত্মরক্ষার আগাম কৌশল শৃঙ্খল ভেঙে সাফল্যের শিখরে ব্যারিস্টার আঞ্জুমান আরা লিমার হার না মানা জীবনযুদ্ধ সাবেক বিমান বাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলা: রিমান্ডে দিশা আইনজীবী হলেই জনস্বার্থের দোহাই দিয়ে প্রশাসনিক সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা যায় না: হাইকোর্ট মিরপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, এলাকা রণক্ষেত্র শুধু নথিপত্র যাচাইয়ের অজুহাতে পুরোনো কর নির্ধারণ পুনরায় খোলার সুযোগ নেই: হাইকোর্ট ডিজিটালাইজেশন ও আইনজীবী কল্যাণে ঢাকা ট্যাক্সেস বার: ওকালতনামায় কিউআর কোড সংযোজন, চিকিৎসা সুবিধা ও স্থায়ী ঠিকানার স্বপ্নপূরণ পুলিশের ধাওয়ায় তুরাগে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ? দীপের বক্তব্যে নতুন তথ্য, পুরোপুরি আশ্বস্ত নয় পিবিআই একসঙ্গে দুই পেশা: সরাইল থানার ওসির বিরুদ্ধে আইনজীবী সমিতির শোকজ

দুপুর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকতে পারে ঢাকার পরিবেশ

  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৪৪৭ বার পড়া হয়েছে

দুপুর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকতে পারে ঢাকার পরিবেশ
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ
২৫ জানুয়ারি ২০২৫
দুপুর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকতে পারে ঢাকার পরিবেশ
আজ দুপুর পর্যন্ত রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকার পরিবেশ কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সকালের চেয়ে কুয়াশার পরিমাণ কমে আসবে। এলাকাভেদে দুপুরের আগেই মিলতে পারে সূর্যের দেখা। কিন্তু গতকালের মতো আজও দেশের উত্তরাঞ্চল ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। একইসঙ্গে শৈত্যপ্রবাহ চলছে পঞ্চগড় ও সিরাজগঞ্জ জেলায়।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলামের এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দেশজুড়ে কুয়াশার প্রাদুর্ভাব কমতে আরও দুই দিন সময় লাগতে পারে। তবে গতকালের তুলনায় আজ ঢাকায় কম কুয়াশা পড়েছে। কিন্তু আশপাশের নদীবাহিকায় অবস্থিত বিভিন্ন অঞ্চলে কুয়াশার পরিমাণ বেশি। এগুলো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমে আসবে। পরিস্থিতি স্বাভাবিক হতে অঞ্চলভেদে দুপুর পর্যন্ত সময় লাগতে পারে। তবে এর আগেই ঢাকায় সূর্যের দেখা মিলতে পারে।

দিনাজপুরে পাঁচ দিন ধরে দেখা মিলছে না সূর্যের
মেঘ-কুয়াশায় ঝরছে শিশির, শীতে বিপর্যস্ত পঞ্চগড়
গাইবান্ধায় জেঁকে বসেছে শীত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
তিনি আরও বলেন, গতকালের মতো আজও উত্তরাঞ্চল ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। ফলেই সেসব এলাকায় সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। যার কারণে শীতের অনুভূতি খানিকটা বেশি। এরমধ্যে পঞ্চগড় ও সিরাজগঞ্জ জেলায় যে শৈত্যপ্রবাহ শুরু হয়েছিল সেটি চলমান রয়েছে।

অন্যদিকে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ
অস্থায়ীভাবে আংশিক মেঘলা। ফলে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এসময়ে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

এর আগে, গতকাল রাতে প্রকাশিত ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আবার কোনো জায়গায় কুয়াশাচ্ছন্ন পরিবেশ দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ফলে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

এছাড়া, সারাদেশে আজ দিবাগত রাতে রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট