শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Title :
গুম-নির্যাতনের বিচার চায় সবাই, দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকার আহ্বান ফখরুলের এনআইডি মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে তা নবায়ন বাধ্যতামূলক করার কথা ভাবছে ইসি হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি বাংলাদেশিদের জন্য পুনরায় চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা ঢাকাসহ ৫ কেন্দ্রে মিলবে সেবা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নন-প্র্যাক্টিশনার সদস্যদের ৩০ জুলাইয়ের মধ্যে সদস্যপদ স্থগিতের নির্দেশ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির যুবলীগ নেতার মৃত্যুর ঘটনায় এসপি মাসুদ সহ ৮ জনের বিরুদ্ধে আদালতে এজাহার দাখিল করেছেন মৃত  নুরুল আলমের মা নূর জাহান। হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট মুন্সীগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু কিশোরগঞ্জে জামান খুনের মামলায় খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

দেশের উন্নয়ন চাইলে আগামী নির্বাচনে নৌকার বিজয়ের কোন বিকল্প নাই -অ্যাডভোকেট কামরুল ইসলাম।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৬৪৬ বার পড়া হয়েছে

দেশের উন্নয়ন চাইলে আগামী নির্বাচনে নৌকার বিজয়ের কোন বিকল্প নাই -অ্যাডভোকেট কামরুল ইসলাম।

সিনিয়র রিপোর্টার সুজন তালুকদার, আদালত বার্তা :২৭ এপ্রিল ২০২৩।

আজ ঢাকা -২ আসনের মাননীয় সংসদ সদস্য,বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম কেরানীগঞ্জ মডেল থানার
তারানগর ইউনিয়ন , কলাতিলা ইউনিয়ন ও শাক্তা ইউনিয়নের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন ‘ কোন অপশক্তি যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার জন্য আহ্বান জানান। তিনি আরো বলেন আজ থেকেই নির্বাচনী কার্যক্রম হিসেবে তারানগর ইউনিয়ন থেকে উঠান বৈঠক শুরু করা হলো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের এবং দেশের জনগণের যে উন্নয়ন হচ্ছে তা আজ বিশ্বব্যাপী সমাদৃত এবং বিশ্বের কাছে রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে এবং দেশের উন্নয়ন চাইলে নৌকার কোন বিকল্প নাই উন্নয়ন। আর নৌকার বিজয়ের মাধ্যমেই এই ধারাকে অব্যাহত রাখতে হবে। দীর্ঘ সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বলেই দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারছে। দেশের আজ প্রতিটি ক্ষেত্রেই মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের কারণে সঠিকভাবে পরিকল্পনামাফিক সময়মতো কাজ করার কারণে প্রতিটি স্তরে উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এখন থেকেই আগামী নির্বাচনের জন্য দল-মত-নির্বিশেষে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে নৌকার বিজয় ঘটাতে হবে।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, তারানগর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান, সহ-সভাপতি ডাক্তার ইকতিয়ার আহমেদ শাওন, শাক্তা ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান সহ-সভাপতি শফিউল আজম খান বারকু, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews