রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
Title :
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের ছেলে হত্যা: আইফোন ছিনতাইয়ের জেরে খুনের সন্দেহ, আটক ৩ আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলেকে হত্যা: ‘আমার তো একটাই ছেলে, ওকে ছাড়া বাঁচব কীভাবে’ হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার পাহাড়। নির্বাহী বিভাগে বিচারকদের প্রেষণ: বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও ন্যায়বিচারের পথে প্রধান অন্তরায় হোয়াইট হাউসে সিএনএন, এমএসনাউ ও পলিটিকো নিষিদ্ধ: ট্রাম্পের নিশানায় স্বাধীন সংবাদমাধ্যম ঢাকার ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ: জড়িতদের গ্রেফতারে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ১৫ দিনে একবার দেখা: অতিরিক্ত বন্দীতে লালমনিরহাট কারাগারে স্বজনদের চরম দুর্ভোগ হাইকোর্টের জামিনের পরও বন্দি মুক্তি না পাওয়ার অভিযোগ: চট্টগ্রাম জেল সুপারকে আদালতের শোকজ জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে: আইনমন্ত্রী শুনানিতে অসংলগ্ন কথা ও অস্বাভাবিক আচরণ: আইনজীবীর ‘ডোপ টেস্টের’ নির্দেশ আদালতের

দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটার হওয়ার শেষ দিন আজ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫১৮ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটার হওয়ার শেষ দিন আজ

নিউজ ডেস্ক আদালত বার্তা : ১৪ সেপ্টেম্বর ২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে চাইলে ভোটারযোগ্যদের আজকের (বৃহস্পতিবার) মধ্যে ভোটার হওয়ার জন্য আবেদন করতে হবে। এরপর আবেদন করলে আর তিনি আসন্ন সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না। আজ ভোটার এলাকা পরিবর্তন করার জন্যও আবেদন করা যাবে।

এই বিষয় ইতিমধ্যে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, ভোটার নিবন্ধন আইন অনুযায়ী প্রতি বছর ২ মার্চ পূর্ববর্তী বছরের হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ২ মার্চ আগের বছরের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। সেই ক্ষেত্রে এই মধ্যবর্তী সময়ে ২০২৩ সালের ১ জানুয়ারি বা তার আগে ১৮ বছর পূর্ণ হয়েছে, কিন্তু ভোটার হতে পারেননি। তাদের ভোটার হওয়ার জন্য সুযোগ দেওয়া হয়েছে। তিনি এই সময়ের মধ্যে কেউ যদি ভোটার এলাকা পরিবর্তন করতে চান, সেই জন্যও আবেদন করতে পারবেন। ১৪ সেপ্টেম্বরের মধ্যে এই আবেদন করতে হবে।

এ দিকে এই কার্যক্রম সম্পন্ন হওয়ার পরপরই মাঠ কর্মকর্তাদের ভোটার তালিকা চূড়ান্ত করার কাজে হাত দিতে বলেছে কমিশন। সম্প্রতি এক নির্দেশনায় বলা হয়, ৩০০টি নির্বাচনী এলাকার জন্য হালনাগাদ ছবি ছাড়া ভোটার তালিকার সিডি ২ নভেম্বরের প্রস্তুত করা হবে।

ইসির দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এদের মধ্যে ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন পুরুষ, ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন নারী এবং ৮৩৭ জন হিজড়া ভোটার রয়েছেন।

উল্লেখ্য, নভেম্বরের তফসিল ঘোষণা করে ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারি প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করার পরিকল্পনা রয়েছে ইসির।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট