বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
Title :
আদালতে আইনজীবীর পোশাক: ঐতিহ্য, প্রতীক ও পেশাগত মর্যাদার প্রতিফলন বাংলাদেশের প্রথম নারী পাইলট রোকসানা: স্বপ্ন, সংগ্রাম ও এক মর্মান্তিক ইতিহাস প্রফেসর কাবেরী গায়েনকে ঘিরে বিতর্ক,অভিযোগ, প্রতিক্রিয়া ও সমসাময়িক প্রেক্ষাপট ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়সওয়াল বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল

বাজেট নিয়ে ‘কোন অনাথ কী বললো’ গুরুত্বপূর্ণ নয় গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা |

  • প্রকাশিত: সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৪৪৪ বার পড়া হয়েছে

বাজেট নিয়ে ‘কোন অনাথ কী বললো’ গুরুত্বপূর্ণ নয় গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা |

ডেস্ক নিউজ আদালত বার্তা :১৫ মে ২০২৩।

আগামী বাজেট নিয়ে সরকারের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইএমএফের ঋণ নেওয়ায় ‘দেশের বাজেট এখন অনাথ’—এমন মন্তব্যের গুরুত্ব নেই বলে মনে করেন তিনি।
‘দেশের বাজেট এখন অনাথ, আইএমএফ তার পালক পিতা’ সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টার্চাযরে এমন মন্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সোমবার (১৫ মে) বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে সংবাদ সম্মেলন আয়োজিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এই করোনার সময়, তার ওপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, স্যাংশনের মধ্যে বাজেট যে করতে পারছি, এর জন্য একটু ধন্যবাদ জানায়েন। ’
‘দেশের বাজেট এখন অনাথ’ এমন মন্তব্যকারী ‘অনাথ’ মন্তব্য করে সরকার প্রধান বলেন, ‘কোন অনাথ এসে কী অনাথের কথা বলছে, সেটার দায়িত্ব তো আমরা নেবো না।
আর আইএমএফ লোনটা তাদেরই দেয়, যাদের লোন পরিশোধ করার সক্ষমতা থাকে। ’
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি এত অনাথ হয়নি। আর কেউ অনাথ হয়ে গেলে তো আইএমএফ লোন দেয় না। দেবার সামর্থ্য আছে বলেই আমরা নিয়েছি। এটা হলো বাস্তব কথা। এই কথাটা মাথায় রাখতে হবে। ’
তিনি বলেন, ‘তারা (আইএমএফ-বিশ্বব্যাংক) তো আমাদের অর্থনীতি, আমাদের উন্নতির যথেষ্ট প্রশংসা করেছে। আমরা পারতপক্ষে কারো কাছে হাত পেতে চলতে চাই না। যত পারি নিজের পায়ে দাঁড়াতে (চাই)। ’
আসন্ন বাজেটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘গতকাল (রোববার গণভবনে) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বসে সব কিছু আমরা ঠিক ঠাক করে দিয়েছি।’
গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এটা থাকবেই, রাজনীতি যখন করি, রাজনীতিতে সমালোচনা, বিরোধিতা থাকবেই। এটা তো স্বাভাবিক। আমাদের কাজ আমরা করে যাচ্ছি। সেভাবে কাজ করে উন্নয়ন করছি বলেই তো আজ বাংলাদেশকে এ পর্যায় পর্যন্ত নিয়ে এসেছি। ’
কিছু লোক কান থাকতে বধির
সরকারের উন্নয়ন দেখতে না পাওয়াদের চোখ থাকতে অন্ধ মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশে কিছু লোক আছে দেশের কাজ যত ভালোই হোক, কোন কিছুর ভালো তারা দেখতে পায় না। এরা হচ্ছে চোখ থাকতে অন্ধ, কান থাকতে বধির। ’
প্রধানমন্ত্রী বলেন, ‘এরা (ভালো কাজ) প্রশ্নবিদ্ধ করতে যত পারে অপপ্রচার তারা চালিয়ে যাচ্ছে। হয় তাদের জ্ঞানের অভাব, আর নয় তাদের দুরভিসন্ধি। অথবা প্রতিহিংসাপরায়ণ হয়ে করে। ’
বিগত সময়ে দেশ কতটা এগিয়েছে সে বিষয়ে টানা তিনবারের সরকারপ্রধান বলেন, ‘২০০৮ এর নির্বাচনে জয়ী হয়ে ২০০৯ এর নির্বাচনে সরকার গঠন করলাম। ওই ২০০৮-এর বাংলাদেশ কী ছিল, আজকে ২০২৩-এ বাংলাদেশ কোথায় এসছে, এই হিসাবটা করলেই তো বাংলাদেশ কতটা এগিয়েছে, তা মানুষ জানতে পারবে। ’
দারিদ্র্য বিমোচনে সরকারের সফলতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘অতি দরিদ্রের হার ছিল ২৫ ভাগের ওপরে, সেটা আমরা ৫ দশমিক ৬ ভাগে নামাতে পেরেছি। তার মানে কি আমাদের দেশে অতি দরিদ্র বলে তেমন কিছু নেই। তাদেরও আমরা ব্যবস্থা করে দেবো। ’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট