1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বাড়লো ভ্রমণকর, যাত্রীদের গুনতে হচ্ছে দ্বিগুণ টাকা - আদালত বার্তা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিশু রামিসা হত্যা: ফাঁসির ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট রক্তাক্ত মানুষ, নির্লিপ্ত সমাজ: কমলাপুরের ঘটনা মানবতার সংকটের আরেক নির্মম উদাহরণ ঢাকার ইতিহাসে নতুন দিগন্ত: নাজিমুদ্দিন রোডের খননে মিলল ৬০০ বছরের প্রাচীন দুর্গ, ইঙ্গিত আড়াই হাজার বছরের পুরোনো জনপদের রাজধানীর যানজট নিরসনে বড় উদ্যোগ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ বিচার বিভাগের পৃথক সচিবালয় ইস্যুতে আপিল শুনানি ১ সেপ্টেম্বর ৭ দিনেই বিচারকার্য সম্পন্নবাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার রায় বুধবার আইনজীবীদের প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি কি ন্যায়বিচারের পথে নতুন বাধা? বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের প্রত্যাশা শূন্যরেখায় মানুষ: পরিচয়হীনতার নির্মম বাস্তবতা

বাড়লো ভ্রমণকর, যাত্রীদের গুনতে হচ্ছে দ্বিগুণ টাকা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৩৬৬ বার পড়া হয়েছে

বাড়লো ভ্রমণকর, যাত্রীদের গুনতে হচ্ছে দ্বিগুণ টাকা
নিউজ ডেস্ক আদালত বার্তা : ০১ জুলাই ২০২৩
বাড়লো ভ্রমণকর, যাত্রীদের গুনতে হচ্ছে দ্বিগুণ টাকা
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাতায়াতের জন্য গুনতে হচ্ছে দ্বিগুণ টাকা। ভ্রমণকর বাবদ এক হাজার টাকা ও ৫২ টাকা পোর্ট ফি নিচ্ছে প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থিত সোনালী ব্যাংক বুথ। এতে করে দুর্ভোগে পড়েছে সাধারণ ও চিকিৎসা নিতে যাওয়া যাত্রীরা।
শনিবার (২ জুলাই) সকাল থেকে ভ্রমণকর বাবদ এক হাজার টাকা করে নেওয়া হচ্ছে। এর আগে ভ্রমণকর বাবদ ৫০০ টাকা এবং ৫২ টাকা পোর্ট ফি নেওয়া হয়।
চলতি ২০২৩-২৪ অর্থ বছরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করেন। প্রস্তাবিত বাজেটে বিদেশ ভ্রমণে ভ্রমণকর দ্বিগুণ করার প্রস্তাব পেশ করেন। তা সংসদে পাশ হওয়ার পর আজ (শনিবার) সকাল থেকে কার্যকর করা হয়েছে।
বর্তমানে প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে হাজার হাজার বাংলাদেশি যাত্রী ভারতে চিকিৎসা, লেখাপড়া, ভ্রমণ, ব্যবসা সংক্রান্ত ও আত্মীয়স্বজনের বাড়ি বেড়াতে যান। ভারতীয় নাগরিকরাও একইভাবে বাংলাদেশে আসেন।
কাস্টমসের একটি সূত্র জানায়, ১২ বছর পর্যন্ত যাত্রীদের ভ্রমণকর অর্ধেক করা হয়েছে। এছাড়া পাঁচ বছর বা তার চেয়ে কম বয়সী যাত্রী, অন্ধব্যক্তি, ক্যান্সারে আক্রান্ত রোগী বা স্ট্রেচার ব্যবহারকারী বা পঙ্গু ব্যক্তিরা ভ্রমণকর ছাড়াই ভারত ভ্রমণ করতে পারবেন।
ভারতীয় পাসপোর্টধারী যাত্রী কৃষ্ণপদ বলেন, ২০ জুন বাংলাদেশের গোপালগঞ্জে আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছিলাম। আজ ভারতে ফেরার জন্য ব্যাংকে ভ্রমণকর জমা দিতে গেলে দ্বিগুণ টাকা দিতে হচ্ছে। একমাস আগে যখন এসেছিলাম তখন নিয়েছিল ৫৫২ টাকা এখন দিতে হয়েছে এক হাজার ৫২ টাকা।
এ সময় ভারত ভ্রমণে অধিকাংশ যাত্রী বর্ধিত ভ্রমণকর প্রত্যাহারের দাবি জানান।

ঢাকার এক যাত্রী আহসানুল হক বলেন, পাসপোর্টে ভারত ও বাংলাদেশ চলাচলে বর্ধিত ভ্রমণকর প্রত্যাহার করা দরকার। তাহলে দুই দেশের মধ্যে আরও মানুষজন চলাচল বাড়বে। ভ্রমণকর বাড়ানো ঠিক হয়নি।

বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল বলেন, ‘২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ভ্রমণকর এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যা আজ থেকে বেনাপোল বন্দরে কার্যকর করা হয়েছে। আগে ৫০০ টাকা ভ্রমণকর পরিশোধ করে যাত্রীরা আসা-যাওয়া করতে পারতেন।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট