সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
Title :
বৈধ ভিসা থাকলেই প্রবেশের অধিকার নিশ্চিত নয়: দিল্লি হাইকোর্ট রিমান্ড শেষে মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর আবেদন নামের বিভ্রাটে ১০ মাস ধরে কারাগারে নির্দোষ আলমাছ: পরিচয় নিশ্চিতে হাইকোর্টের তদন্তের নির্দেশ যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’?

বিএনপি চায় আরামবাগ মাঠ, আগের অবস্থানেই অনড় ডিএমপি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৬০৯ বার পড়া হয়েছে

বিএনপি চায় আরামবাগ মাঠ, আগের অবস্থানেই অনড় ডিএমপি
ডেস্ক নিউজ আদালত বার্তা ঃ ডিসেম্বর ০৬, ২০২২

১০ ডিসেম্বর রাজধানীর আরামবাগ মাঠে সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি, তবে আগের অবস্থানেই অনড় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির মুখপাত্র মো. ফারুক হোসেন।

তিনি জানান, ১০ ডিসেম্বর বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানকে সমাবেশের ভেন্যু হিসেবে দেওয়া হয়েছিল। তবে তাদের পক্ষ থেকে আরামবাগের মাঠে সমাবেশ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সোহরাওয়ার্দী উদ্যান বা বিশ্ব ইজতেমার ময়দানেই অনুমতি দিতে চায় পুলিশ।



মো. ফারুক হোসেন বলেছেন, কোনো ভাবেই রাস্তায় সমাবেশের অনুমতি দেওয়া হবে না। এ ছাড়া বিএনপি নেতা-কর্মীদের ধরতে পুলিশের কোনো অভিযান চলছে না জানিয়ে ডিএমপির মুখপাত্র আরও জানান, পহেলা ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মাদক ব্যবসায়ী বা যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।





আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট