1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বিদেশি কূটনীতিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে কী কথা হল বিএনপির? - আদালত বার্তা
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন অঙ্গনে টিকে থাকার লড়াই: একজন দক্ষ আইনজীবীর করণীয় ট্রাইব্যুনালে এলেই অসুস্থতা: বিচার এড়াতে ‘রোগের নাটক’, বলছে প্রসিকিউশন ঢাকায় সাংবাদিকতা সম্মেলনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের তাগিদ ঢাকা-ইসলামাবাদ সমঝোতা, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত ঘিরে পাকিস্তানের নতুন বার্তা, হাইকোর্টে একদিনে ৫ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি চীন সফরে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী — তিস্তা সমস্যা নিয়ে ভারতের জন্য বসে থাকা চলবে না বাংলাদেশে কেমিক্যালমুক্ত আম: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্যের প্রশ্ন সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের পরিকল্পনা, হচ্ছে যাচাই-বাছাই প্রথম সফর নিয়ে জটিলতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভারতের আস্থাহীনতায় সরকার ঢাকার রাস্তায়  ট্রাফিক সিস্টেমে নতুন  বাস্তবতা AI ক্যামেরা।

বিদেশি কূটনীতিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে কী কথা হল বিএনপির?

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৩৭১ বার পড়া হয়েছে

বিদেশি কূটনীতিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে কী কথা হল বিএনপির?
নিউজ ডেস্ক আদালত :২ আগস্ট, ২০২৩
বিদেশি কূটনীতিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে কী কথা হল বিএনপির?
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং বিরোধী দলের ওপর সরকারি দল ও প্রশাসনের হামলা-মামলা-গ্রেপ্তার নিয়ে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেছে বিএনপি।
রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বুধবার (২ আগস্ট) বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে কূটনীতিদের কাছে তুলে ধরেছি।’
এ ছাড়া গত ২৯ জুলাই বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ, আনসার বাহিনী, র‌্যাব এবং সরকারি দল যেভাবে আক্রমন করেছে তা তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি।
আমীর খসরু বলেন, ‘আমরা কূটনীতিদের বলেছি জাতীয় নির্বাচন সামনে রেখে সরকার ভীতি সৃষ্টি করতেই ২৯ জুলাই সহিংস আক্রমণ করেছে। যাদের আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধেই উল্টো মামলা করা হয়েছে। এমনকি মৃত ব্যক্তির নামেও মামলা হয়েছে।’
তিনি বলেন, ‘দেশে চলমান আন্দোলন জনগণ সমর্থন দিয়েছে। সরকার যত অন্যায় করবে, জনগণ তার প্রতিবাদ করবে। প্রযোজনে তারা প্রতিরোধ করবে।’
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, ঢাকা মহানগর বিএনপির সদস্য ইশরাক হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মীর মোহাম্মদ হেলাল, তাবিথ আওয়াল, চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান এবং তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিদেশি কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেনমার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক বিভাগের উপকাউন্সিলর, জাপান দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর, চীনের প্রতিনিধি, রাশিয়ার প্রতিনিধি, ডেনমার্কের প্রতিনিধি, পাকিস্তান হাইকমিশনের হেড অব চার্জ, জার্মান দূতাবাসের প্রতিনিধি প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট