শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Title :
বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত দেশ গঠনে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ব্যারিস্টার কায়সার কামাল দেশে চলমান গ্যাস সংকটে ভোগান্তি ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল মেরামতে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল আসছে। বাংলাদেশের বিচার ব্যবস্থায় সুপ্রিম কোর্ট, আইনজীবী সম্প্রদায়ের জরুরি সংস্কারের প্রয়োজন কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা মেট্রো রেখে মনোরেলে মনোযোগ “ওকালতি পেশার মূলমন্ত্র হলো গুরু শিক্ষা” আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ ঢাকার ৪১৬ বছরপূর্তি উপলক্ষে  ‘হৃদয়ে ঢাকা’ কর্মসূচিতে ঐতিহ্য ও নাগরিক চেতনার নতুন উদযাপন আইনজীবীর মাথায় পেপার ওয়েট ছুড়ে বিচারিক ক্ষমতা হারালেন সেই বিচারক

বৃহস্পতিবার রাতে দেশে ফিরবেন সাকিব

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ১৩২১ বার পড়া হয়েছে
ছবি- সংগৃহীত

জুয়াড়ির প্রস্তাব গোপন করে এক বছরের জন্য নিষিদ্ধ ছিলেন প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে। সাকিব আল হাসানের সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে গত ২৯ অক্টোবর।নিষেধাজ্ঞা উঠে গেছে, সাকিব ফিরবেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। নিষেধাজ্ঞার বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের মেডিসন শহরে।

এবার ফেরার পালা। সাকিবের অপেক্ষায় গোটা দেশ। বৃহস্পতিবার দিবাগত রাতে দেশে ফিরছেন দেশ সেরা এই অল-রাউন্ডার। কাতার এয়ারলাইন্স যোগে রাত বৃহস্পতিবার রাত ২টায় সপরিবারে সাকিবের দেশে ফেরার ব্যপারটি নিশ্চিত করেছেন বিসিবি‘র বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।

‘৫ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ২টায় কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন সাকিব।’

সাকিবের ক্রিকেটে ফেরার কথা ছিল অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে। সেই সিরিজ দ্বিতীয়বারের মতো স্থগিত হয়ে যাওয়ায় ঘরোয়া ক্রিকেট দিয়েই ক্রিকেটে ফিরছেন তিনি।

নভেম্বরের শেষ সপ্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে অনুষ্ঠিত হবার কথা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানান, এই টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফিরবেন সাকিব। তা অনুশীলনে ফেরা আর নিজেকে প্রস্তুত করার জন্যই আগে ভাগে ফিরছেন সাকিব।।

যদিও শ্রীলঙ্কা সিরিজে খেলার জন্য গত ২ সেপ্টেম্বর দেশে আসেন সাকিব। এরপর নিবিড় অনুশীলনের জন্য কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনের তত্বাবধানে চলে যান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। বেশ কিছুদিন অনুশীলনের পর সফর স্থগিত হয়ে যাওয়ায় দেশ ছাড়েন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews