1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জাতীয় ঐক্যের ডাক ১২ দলীয় জোটের - আদালত বার্তা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিশু রামিসা হত্যা: ফাঁসির ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট রক্তাক্ত মানুষ, নির্লিপ্ত সমাজ: কমলাপুরের ঘটনা মানবতার সংকটের আরেক নির্মম উদাহরণ ঢাকার ইতিহাসে নতুন দিগন্ত: নাজিমুদ্দিন রোডের খননে মিলল ৬০০ বছরের প্রাচীন দুর্গ, ইঙ্গিত আড়াই হাজার বছরের পুরোনো জনপদের রাজধানীর যানজট নিরসনে বড় উদ্যোগ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ বিচার বিভাগের পৃথক সচিবালয় ইস্যুতে আপিল শুনানি ১ সেপ্টেম্বর ৭ দিনেই বিচারকার্য সম্পন্নবাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার রায় বুধবার আইনজীবীদের প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি কি ন্যায়বিচারের পথে নতুন বাধা? বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের প্রত্যাশা শূন্যরেখায় মানুষ: পরিচয়হীনতার নির্মম বাস্তবতা

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জাতীয় ঐক্যের ডাক ১২ দলীয় জোটের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩১ বার পড়া হয়েছে

রাজনীতি
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জাতীয় ঐক্যের ডাক ১২ দলীয় জোটের
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ৩ ডিসেম্বর ২০২৪,
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জাতীয় ঐক্যের ডাক ১২ দলীয় জোটের
ভারতের আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলা, কর্মকর্তাদের মারধর ও জাতীয় পতাকা পুড়িয়ে ফেলার ঘটনার নিন্দা জানিয়েছে ১২ দলীয় জোট। একই সঙ্গে ভারতীয় হাসপাতালে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ এবং ত্রিপুরার সব হোটেলে বাংলাদেশিদের অবস্থান করতে না দেওয়ায় প্রতিবাদ জানায় তারা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর খিলগাঁওয়ে জোটের অস্থায়ী কার্যালয়ে ১২ দলীয় জোটের সভায় নেতারা এসব কথা বলেন।

নেতৃবৃন্দ বলেন, দেশের স্বার্থে অন্তবর্তীকালীন সরকারের ভারতের সামনে নমনীয় ও নতজানু হওয়ার কোনো সুযোগ নেই। সমতা ও ন্যায্যতার ভিত্তিতে দুদেশের সম্পর্ক পুনর্মূল্যায়ন করতে হবে।

সবার সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যের ডাক দেবেন ড. ইউনূস
একটি ইস্যু দিয়ে বাংলাদেশ-ভারতের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না
অন্তর্বর্তীকালীন সরকারকে জরুরিভিত্তিতে জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ ও আগ্রাসন বিরোধী সব রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপের আহ্বান জানায় জোটের নেতারা।

১২ দলীয় জোট প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, ১২ দলীয় জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট