মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
Title :
ঢাকার প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার ও ট্রাফিক বিভাগ। সাতাত্তর বছরে আওয়ামী লীগ: নিষেধাজ্ঞা, সংকট ও পুনর্গঠনের চ্যালেঞ্জ চট্টগ্রাম এডিটরস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ওসমান গনি মনসুর সংবর্ধিত হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে হতে হবে :এম এ মালেক  ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন ধামরাইয়ে পরিত্যক্ত ৩০০ কোটি টাকার ক্যানসার হাসপাতাল প্রকল্প: স্বপ্ন ভেঙে এখন ভুতুড়ে স্থাপনা বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির আপিল বিভাগের গুরুত্বপূর্ণ সিভিল মামলায় রাষ্ট্রপক্ষে সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট  করায় কারাগারে সম্পাদক ২৩ জুনকে ঘিরে নাশকতার আশঙ্কা: ধর্মীয় ইস্যু ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত—গোয়েন্দা সূত্র রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী তথ্যমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে

ভয়ঙ্কর নতুন ভাইরাসের সন্ধান, সতর্ক করলেন বিজ্ঞানীরা

  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪০ বার পড়া হয়েছে

ভয়ঙ্কর নতুন ভাইরাসের সন্ধান, সতর্ক করলেন বিজ্ঞানীরা
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
ভয়ঙ্কর নতুন ভাইরাসের সন্ধান, সতর্ক করলেন বিজ্ঞানীরা

বাদুড়ের দেহে নতুন একটি করোনাভাইরাস আবিষ্কার করেছেন চীনের গবেষকরা। উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির গবেষকরা নতুন ভাইরাসটি শনাক্ত করেন। এটি এখনো মানবদেহে শনাক্ত করা না হলেও ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে। খবর দ্য ইকোনোমিক টাইমস

গত মঙ্গলবার বিজ্ঞানবিষয়ক সাময়িকী সেলে নতুন ভাইরাস আবিষ্কারের তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাদুড়ের দেহে পাওয়া এইচকেইউফাইভ-কোভ-টু নামের নতুন ভাইরাসটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে।

গবেষণায় আরও বলা হয়, কোভিড-১৯ মহামারির শুরু দিকে এই ল্যাব থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল। তবে এ বিষয়টি অস্বীকার করে চীন। ২০২৩ সালে যুক্তরাষ্ট্র উহানের ল্যাবটির জন্য সহায়তা স্থগিত করে দেয়।

গবেষকরা জানিয়েছেন, এই নতুন আবিষ্কৃত ভাইরাস মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর দেহে পাওয়া প্রোটিনের সঙ্গে মিলে কোষগুলোকে সংক্রমিত করতে পারে। এর সঙ্গে করোনাভাইরাস গোত্রীয় মিডলইস্ট রেসপিরেটরি সিনড্রোম (মার্স) ভাইরাসের মিল রয়েছে।

এদিকে চলতি বছরের শুরুতে চীনে ছড়িয়ে পড়া হিউম্যান মেটানিউমোভাইরাস নিয়েও শঙ্কা তৈরি হয়। পরে বিশেষজ্ঞরা জানান, এটি একটি সাধারণ ভাইরাস। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews