শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
Title :
আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলেকে হত্যা: ‘আমার তো একটাই ছেলে, ওকে ছাড়া বাঁচব কীভাবে’ হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার পাহাড়। নির্বাহী বিভাগে বিচারকদের প্রেষণ: বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও ন্যায়বিচারের পথে প্রধান অন্তরায় হোয়াইট হাউসে সিএনএন, এমএসনাউ ও পলিটিকো নিষিদ্ধ: ট্রাম্পের নিশানায় স্বাধীন সংবাদমাধ্যম ঢাকার ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ: জড়িতদের গ্রেফতারে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ১৫ দিনে একবার দেখা: অতিরিক্ত বন্দীতে লালমনিরহাট কারাগারে স্বজনদের চরম দুর্ভোগ হাইকোর্টের জামিনের পরও বন্দি মুক্তি না পাওয়ার অভিযোগ: চট্টগ্রাম জেল সুপারকে আদালতের শোকজ জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে: আইনমন্ত্রী শুনানিতে অসংলগ্ন কথা ও অস্বাভাবিক আচরণ: আইনজীবীর ‘ডোপ টেস্টের’ নির্দেশ আদালতের সুপ্রিম কোর্টের নির্দেশনা লঙ্ঘন করে বিচারকের ফেসবুক পোস্ট: সমালোচনা ও বিতর্ক

মেট্রোর দরজায় আটকা পড়লেন দুই নারী, অতঃপর যা ঘটল

  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৪৪২ বার পড়া হয়েছে

জাতীয়
মেট্রোর দরজায় আটকা পড়লেন দুই নারী, অতঃপর যা ঘটল
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ০৫ জানুয়ারি, ২০২৫
ট্রেন ও প্লাটফর্মের গেটের মাঝে দুই নারী যাত্রী আটকা পড়ায় সকালের দিকে ২৮ মিনিট বন্ধ ছিলো মেট্রোরেল চলাচল। পরে টেকনিক্যাল টিম সমস্যাটি সমাধান করলে সকাল ১০টা ১৩ মিনিটে ট্রেন সার্ভিস চালু হয়।

রোববার (৫ জানুয়ারি) সকাল পৌনে ১০টায় শেওড়াপাড়া স্টেশনে এ ঘটনা ঘটে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা যায়, দরজা বন্ধ না হওয়ায় শেওড়াপাড়া স্টেশনে ৯ নম্বর ট্রেনটি আটকে গিয়েছিল। দুই দরজার মাঝে যাত্রী আটকা পড়ায় অটোমেটিক সিস্টেম অচল হয়ে পড়ে। এজন্য বাকি সবকটি ট্রেন বিলম্ব হয়। পরে টেকনিক্যাল টিম সমস্যাটি সমাধান করলে সকাল ১০টা ১৩ মিনিটে ট্রেন সার্ভিস চালু হয়।

ঘটনার সময় স্টেশনে উপস্থিত থাকা যাত্রীরা জানান, শেওড়াপাড়া স্টেশন মেট্রোরেল এসে থামলে দুজন নারী প্ল্যাটফর্ম গেট ও ট্রেনের দরজার মধ্যে আটকা পড়েন। এতে অটোমেটিক সিস্টেম অচল হয়ে যায়।

এ ঘটনায় যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট