শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
Title :
পাসপোর্ট বা ট্রাভেল পাস ছাড়া নাগরিকের স্বদেশ প্রত্যাবর্তনের সাংবিধানিক ও ইমিগ্রেশন আইনি ভিত্তি অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধসহ চার দফা দাবি অনলাইন এডিটরস ফোরামের প্রথম শুনানিতে নিষেধাজ্ঞা নামঞ্জুর হলে পরে ১৫১ ধারায় অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়ার সুযোগ নেই: হাইকোর্ট আদালতে সাড়ে ৪৮ লাখ মামলার পাহাড়: আপিল বিভাগে বিচারক মাত্র ৫, স্থবির বিচারপ্রক্রিয়া সাবেক প্রতিমন্ত্রী ও এমপি নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার ঘটনার সময়, স্থান ও ধরন আলাদা হলেও একই পক্ষগুলোর মধ্যে উভয় মামলার বিচার একই আদালতে সম্ভব: সুপ্রিম কোর্টের নজির গ্রেপ্তার ও রিমান্ডে সাবেক মেয়র সাঈদ খোকন ক্ষমতার পালাবদলে ফিকে অনুগত বলয়, সামনে দুর্নীতির মামলার শঙ্কা মিরপুর চিড়িয়াখানায় সৌখিন মৎস্যশিকারিদের মিলনমেলা: ২ হাজার টাকায় মিলছে বিশাল আকারের মাছ ধরার সুযোগ রাউজান সিনিয়র সিভিল জজ আদালতে অগ্নিকাণ্ড: পুড়ে গেছে অর্ধশতাধিক মামলার নথি ও আসবাবপত্র আন্তর্জাতিক অপরাধ  ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী নিয়োগ: আইনের ১১(৮) ধারা থাকলেও বার কাউন্সিলের অপরাধ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবীদের হাজিরা: আইনি সুযোগ বনাম বার কাউন্সিলের সিদ্ধান্ত

রাঙামাটি সীমান্তে বন্দুকযুদ্ধে নিহত ৩

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ১৫৩৮ বার পড়া হয়েছে

রাঙামাটি সীমান্তে আঞ্চলিক দুই পক্ষের গোলাগুলিতে তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১০টার দিকে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। এখনও থেমে থেমে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় পুরো পাহাড়ি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মগ লিবারেশন আর্মির সদস্যদের টহল লক্ষ্য করে পাহাড়ের চূড়ায় অবস্থান নেয়া অজ্ঞাত সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গোলাগুলি করে। এতে ঘটনাস্থলেই মগ পার্টির তিনজন নিহত ও দুজন আহত হন। পরে উভয়পক্ষই বন্দুকযুদ্ধে জড়িয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও সেনাসদস্যরা। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

রাঙামাটি পুলিশ সুপার মীর মোদ্দাছছের হোসনে জানান, হতাহতের খবর পেয়েছি সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট