1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
শাহজালাল বিমানবন্দরের আশপাশ কাল থেকে ‘নীরব এলাকা - আদালত বার্তা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আইনজীবীদের প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি কি ন্যায়বিচারের পথে নতুন বাধা? বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের প্রত্যাশা শূন্যরেখায় মানুষ: পরিচয়হীনতার নির্মম বাস্তবতা ছিনতাইয়ের আতঙ্কে রাজধানী: বাড়ছে অপরাধ, ঝুঁকিতে নগরজীবন সিভিল জজ নিয়োগে ৫ বছরের ওকালতির অভিজ্ঞতা বাধ্যতামূলক করার দাবি জুডিসিয়াল সার্ভিস কমিশনে রাজশাহী বারের আবেদন কাজী নিয়োগে ৩ সদস্যের প্যানেল থেকে সিদ্ধান্তে গড়িমসি বেআইনি—হাইকোর্টের পর্যবেক্ষণ আবেগ নয়, আইনের পথে: মামলা করার আগে পরামর্শ নেওয়ার গুরুত্ব বাড়ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘চীন-বাংলাদেশ ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন’ উদ্বোধন: সমুদ্র গবেষণায় নতুন দিগন্ত বিয়ে করে অপরাধ করেননি নাসির-তামিমা: খালাসের রায়, আপিলের ঘোষণা বাদীপক্ষের।

শাহজালাল বিমানবন্দরের আশপাশ কাল থেকে ‘নীরব এলাকা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৭ বার পড়া হয়েছে

জাতীয়
শাহজালাল বিমানবন্দরের আশপাশ কাল থেকে ‘নীরব এলাকা’
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৩০ সেপ্টেম্বর ২০২৪
শাহজালাল বিমানবন্দরের আশপাশ কাল থেকে ‘নীরব এলাকা’
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও তার উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। আগামীকাল মঙ্গলবার (১ অক্টোবর) থেকে এটি কার্যকর হবে।

ডিএনসিসির মুখপাত্র মকবুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এর বিধি-৪ অনুযায়ী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও তার উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার— স্কলাস্টিকা স্কুল হতে হোটেল ‘লা মেরিডিয়ান’ পর্যন্ত এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। বিষয়টি ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

বিমানবন্দরে ঘোষিত ‘নীরব এলাকা’ সফল করতে মতবিনিময় সভা
বিমানবন্দরসহ আশপাশ ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়েছে।

নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করে মকবুল হোসাইন বলেন, এসব এলাকায় চলাচলকারী জনগণ, যানবাহনকে হর্ন, ভেপু বাজানো, মাইক, স্পিকার বাজানো, উচ্চস্বরে গান বা বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট