বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Title :
আদালতে আইনজীবীর পোশাক: ঐতিহ্য, প্রতীক ও পেশাগত মর্যাদার প্রতিফলন বাংলাদেশের প্রথম নারী পাইলট রোকসানা: স্বপ্ন, সংগ্রাম ও এক মর্মান্তিক ইতিহাস প্রফেসর কাবেরী গায়েনকে ঘিরে বিতর্ক,অভিযোগ, প্রতিক্রিয়া ও সমসাময়িক প্রেক্ষাপট ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়সওয়াল বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল

শেখ হাসিনার অধীনেই নির্বাচন; মার্কিন প্রতিনিধি দলকে স্পষ্ট বার্তা

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৭৯৫ বার পড়া হয়েছে

শেখ হাসিনার অধীনেই নির্বাচন; মার্কিন প্রতিনিধি দলকে স্পষ্ট বার্তা
নিউজ ডেস্ক আদালত বার্তা : ১৪ জুলাই, ২০২৩
শেখ হাসিনার অধীনেই নির্বাচন; মার্কিন প্রতিনিধি দলকে স্পষ্ট বার্তা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া
আগামী দ্বাদশ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে। দেশের সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনেই হওয়ার কথা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
শুক্রবার (১৪ জুলাই) রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া ঢাকা ছাড়ার আগে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের দেওয়া নৈশভোজে যোগ দেয়। যেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও উপস্থিত ছিলেন।

সেই নৈশভোজের আগে বৈঠকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়াসহ প্রতিনিধি দলকে স্পষ্টভাবে এ কথা জানিয়ে দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

নৈশভোজ শেষে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় ঢাকা ছাড়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি।
আন্ডার সেক্রেটারি আজরা জেয়াসহ প্রতিনিধি দলের বাংলাদেশ সফরকালে বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠক হয়, যেখানে আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা নিয়েও আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দলটি।
এসব বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের সঙ্গে আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গও উঠে আসে। বৈঠকে যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়েই জোর দেয়।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জানিয়েছেন, নির্বাচন নিয়ে অবাধ-সুষ্ঠু ছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আর নতুন কিছু বলেননি। তারা শুধু এটাই চান, আমরাও সেটাই চাই।

মার্কিন প্রতিনিধি দলের সফরের মধ্যেই ১২ জুলাই রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ ডাকে। এই সমাবেশ নিয়ে রাজনীতিতে উত্তাপ ছিল। সমাবেশ ঘিরে কোনো ধরনের সহিংসতা হয় কিনা, সেদিকে নজর ছিল যুক্তরাষ্ট্রের। তবে দিন শেষে শান্তিপূর্ণ সমাবেশ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের যেসব মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সঙ্গে মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জেয়া বৈঠক করেছেন, এসব বৈঠকে জাতীয় নির্বাচন ইস্যু গুরুত্ব পায়। এসব বৈঠকে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে বলে যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অবাধ হওয়ার বিষয়ে বিশেষ জোর দেন মার্কিন আন্ডার সেক্রেটারি।

মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার ঢাকা সফরকালে রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য আরও ৭৪ মিলিয়ন মার্কিন ডলার মানবিক সহায়তার ঘোষণা দেন। এছাড়া আজরা জেয়ার সফরকালে বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র আরও ভূমিকা রাখবে বলেও জানিয়েছেন আজরা জেয়া।
মার্কিন আন্ডার সেক্রেটারি বৃহস্পতিবার (১৩ জুলাই) রাজধানীর আমেরিকান ক্লাবে বেশ কয়েকজন বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক ও টেলিভিশন টকশো তৃতীয় মাত্রার সঞ্চালক জিল্লুর রহমান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার, চাকমা রানী ইয়েন ইয়েন এবং বেসরকারি সংস্থা সলিডারিটি সেন্টার বাংলাদেশের কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর এ কে এম নাসিম উপস্থিত ছিলেন। এই বৈঠকে শ্রমিক অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।
উল্লেখ্য, ১১ জুলাই থেকে চারদিনের সফরে আসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় তিনি ঢাকা ত্যাগ করেন। তবে তার সফরসঙ্গী যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু শুক্রবার সকাল সোয়া ১০টায় নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট