বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
Title :
আদালতে আইনজীবীর পোশাক: ঐতিহ্য, প্রতীক ও পেশাগত মর্যাদার প্রতিফলন বাংলাদেশের প্রথম নারী পাইলট রোকসানা: স্বপ্ন, সংগ্রাম ও এক মর্মান্তিক ইতিহাস প্রফেসর কাবেরী গায়েনকে ঘিরে বিতর্ক,অভিযোগ, প্রতিক্রিয়া ও সমসাময়িক প্রেক্ষাপট ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়সওয়াল বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল

সরকার ও উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র-চক্রান্ত চলছে

  • প্রকাশিত: রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৪৬৩ বার পড়া হয়েছে

সরকার ও উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র-চক্রান্ত চলছে।

ডেস্ক নিউজ আদালত বার্তাঃ৮ জানুয়ারি ২০২৩।

সরকারের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র-চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন সরকারি দলের সংসদ সদস্যরা। তারা বলেছেন, উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিরোধী শক্তি ষড়যন্ত্রে লিপ্ত। আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের অংশ হিসেবে গ্রেনেড হামলাসহ নানা অপচেষ্টা হয়েছে। নির্বাচন সামনে রেখে এখনো মানুষ পুড়িয়ে হত্যার ষড়যন্ত্র হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

রবিবার (৮ জানুয়ারি) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনাকালে এসব কথা বলেন তারা।

চলতি অধিবেশনের প্রথম দিন গত ৫ জানুয়ারি একাদশ সংসদের ২১ অধিবেশনের শুরুর দিন সংবিধানের বিধান অনুযায়ী ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন সরকারি দলের সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান, নূর উদ্দিন চৌধুরী নয়ন ও আনোয়ারুল আবেদীন খান। অধিবেশন আগামীকাল সোমবার বিকেল সোয়া ৪টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।

আলোচনায় অংশ নিয়ে শফিকুর রহমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বর্তমান সরকার অত্যন্ত সফলতার সঙ্গে করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে। পাকিস্তানের জনগণও এখন বাংলাদেশের মতো হতে চায়। অথচ বিএনপি নেতারা প্রলাপ বকছেন। ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছেন। জনগণ তাদের সঙ্গে নেই। জনগণের রায় নিয়ে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বের কারণে জীবন ও জীবিকার বড় ধরনের পরিবর্তন এসেছে বলে দাবি করেন সংসদ সদস্য নূর উদ্দিন চৌধুরী নয়ন। তিনি বলেন, সরকারের উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে। তাই উন্নয়নমূলক কাজের প্রকল্প বাস্তবায়নে সতর্ক থাকতে হবে। এমপির কোটার ২০ কোটি টাকার কাজেও অর্থ সংকটের কথা বলা হচ্ছে। সংসদ নির্বাচনের আগে এক বছর সময় আছে। এ সময়ের মধ্যে গৃহীত প্রকল্পগুলো শেষ করতে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার দাবি জানান তিনি

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট